Advertisement
Advertisement
Bengal Election 2026

সাগরদিঘিতে জোটের নামে জটলা! আইএসএফের প্রতীকে লড়তে চলা SDPI প্রার্থীকে সমর্থন সিপিএমের

বৃহস্পতিবার রাতে মশিউর রহমানের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক বায়রন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে বহরমপুরের প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তীকে। বিজেপির প্রার্থী তাপস চক্রবর্তী।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১২:৫২

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১২:৫২

options
link
সাগরদিঘিতে জোটের নামে জটলা! আইএসএফের প্রতীকে লড়তে চলা SDPI প্রার্থীকে সমর্থন সিপিএমের zoom
বামফ্রন্ট ছিলই। সঙ্গে যোগ দেয় আইএসএফ। এবার তাতে যুক্ত হল এসডিপিআই।

প্রার্থী হচ্ছেন তৃণমূল ত্যাগী। লড়বেন এসডিপিআইয়ের হয়ে। প্রতীক দেবে আইএসএফ। তাঁকে সমর্থন করবে সিপিএম-সহ গোটা বাম শরিক দল। সাগরদিঘিতে জোট নয় কার্যত জটলা পাকাল সিপিএম!

বৃহস্পতিবার রাতে মশিউর রহমানের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক বায়রন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে বহরমপুরের প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তীকে। বিজেপির প্রার্থী তাপস চক্রবর্তী।

বামফ্রন্ট ছিলই। সঙ্গে যোগ দেয় আইএসএফ। এবার তাতে যুক্ত হল এসডিপিআই। মুর্শিদাবাদের সাগরদিঘিতে এই তিন দলের প্রার্থী মশিউর রহমান। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি। আইএসএফের খাম প্রতীক নিয়ে লড়বেন তিনি। মশিউর সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসডিপিআইয়ে যোগ দেন। বৃহস্পতিবার রাতে মশিউর রহমানের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক বায়রন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে বহরমপুরের প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তীকে। বিজেপির প্রার্থী তাপস চক্রবর্তী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘আর্দশ’ নিয়ে বড় কথা বলা সিপিএমের এই সিদ্ধান্তেও প্রশ্ন উঠছে। এসডিপিআইয়ের বিরুদ্ধে মৌলবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সেই দলের সঙ্গে কী করে ধর্মনিরপেক্ষ বামফ্রন্ট জোট বাধল তা নিয়ে প্রশ্ন উঠছে। সিপিএম সাগরদিঘিতে প্রার্থী দেবে না ঠিকই, অন্য শরিক দলগুলি আবার এই আসন নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তাও দেখার। কারণ জোটে ‘জট’ আগে থেকেই লেগে রয়েছে। কয়েকটি আসনে জোট থেকে বেরিয়ে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। এবার এসডিপিআইকে নিয়ে জল কোন খাতে বইবে সেটাই দেখার। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.