প্রচারে বাধা দিলে গ্রাম শ্মশান করে দেওয়ার হুমকি! এবার বিতর্কে ভাঙড়ের আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য অহিদুল ইসলাম। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই হুমকির ভিডিও। জানামাত্রই তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।
এই বিষয়ে আরও খবর
বিষয়টা ঠিক কী? অভিযোগ, আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য অহিদুল ইসলাম চিলেতলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই তিনি বলেন, “ভোটের প্রচারে বাধা বা পতাকা টাঙাতে বাধা পেলে গোটা গ্রাম ‘শ্মশান করে দেওয়া’ হবে।” ঘটনার জেরে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। চিলেতলা গ্রামের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভুগছেন। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে অভিযুক্তের তর্কাতর্কি চলছে তা দেখা যাচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।
এ বিষয়ে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা বলেন, “বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।” উল্লেখ্য, ভোট শুরু হওয়ার আগেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ভাঙড়ে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। সংঘর্ষ লেগেই রয়েছে। তার মাধে আইএসএফ প্রার্থীর এহেন মন্তব্যে অশান্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার
নিবেদিত






