Advertisement
Advertisement
West Bengal Assembly Election

পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, কত নাম বাদ গেল এবার?

পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হল। আরও ২ লক্ষ বিচারাধীন ভোটারের তথ্য খতিয়ে দেখা হল। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে চারটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। কমিশন সূত্রে খবর, শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও ২ লক্ষ সমাধান হয়েছে। সেই তথ্য ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২৩:৪০

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২৩:৪০

options
link
পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, কত নাম বাদ গেল এবার? zoom
ফাইল ছবি।

পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হল। আরও ২ লক্ষ বিচারাধীন ভোটারের তথ্য খতিয়ে দেখা হল। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে চারটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। কমিশন সূত্রে খবর, শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও ২ লক্ষ সমাধান হয়েছে। সেই তথ্য ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। প্রাথমিকভাবে খবর, এই ২ লক্ষের মধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশের নাম বাদ গিয়েছে।

এসআইআরের পর রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন প্রায় ৬৪ লক্ষ। বিচারাধীনের তালিকায় ছিলেন ৬০ লক্ষ। এই অবস্থায় বিচারাধীনদের নিষ্পত্তি করে চলতি সপ্তাহ থেকে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন। ৬০ লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় ৪২ লক্ষের তথ্য যাচাই হয়েছে। এখনও পর্যন্ত ১৮ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন। তাঁদের নিষ্পত্তির পরই জানা যাবে, বাদ পড়া ভোটারের সংখ্যা ঠিক কত। তবে ধারাবাহিক হিসেব অনুযায়ী, সবমিলিয়ে মোট ৯০ লক্ষ ভোটারের নাম বাতিল হতে চলেছে। বিজেপি নেতৃত্বের যদিও দাবি ছিল, ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাবে। কমিশন সূত্রে খবর, বাকি ২০ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে খুব দ্রুত। তারপরও যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

Advertisement

এদিন কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক শেষে তিনি জানান, বিজেপি নিজেদের ভোট সুরক্ষিত রাখতেই ভিনরাজ্যের ভোটারদের বাংলার ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা চলছে। অভিষেকের কথায়, ”আজ সকাল থেকে ৬-৭ ঘণ্টায় প্রায় ৩০ হাজার ফর্ম ৬ অবৈধভাবে জমা পড়েছে। যাঁদের বিহার, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম আছে এমন ভোটারের নামে এই ফর্ম ৬ জমা পড়েছে।”

এদিকে নাম বাদ পড়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষদের একটা অংশের মধ্যে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাদারণ মানুষ। পাহাড়ের এই ইস্যুতে ক্ষোভের আগুন দানা বেঁধেছে। প্রথম দফায় রাজ্যের ১৫২ আসনে ভোট ২৩ এপ্রিল। মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল। ওইদিন পর্যন্ত ১৫২ টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় যতজনের নাম থাকবে, তাঁরাই ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে, যে ১৪২ আসনে ভোট দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল, সেখানে মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল। ওই বিধানসভা কেন্দ্রে ভোটারদের চূড়ান্ত তালিকা জানা যাবে ওইদিনই। ততদিন পর্যন্ত যাঁদের নাম থাকবে, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ ৯ এপ্রিল সামগ্রিকভাবে জানা যাবে এসআইআরের পর এই মুহূর্তে রাজ্যের ভোটার সংখ্যা কত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.