বিজেপির প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তীকে। অভিযোগ, বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রচারে বাধা দিলে অশান্তি চরমে ওঠে। এরপরই নতুন করে আক্রমণ-পালটা আক্রমণে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে জখম হন ৮ পুলিশকর্মী। যদিও এর সঙ্গে তাঁদের যোগ নেই বলেই দাবি তৃণমূলের। স্থানীয় নেতাদের কথায়, “বিজেপির বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে।”
এই বিষয়ে আরও খবর
বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজারে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে তাঁদের সঙ্গে অশান্তি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, উর্দিধারীরা বিজেপিকে সাফ জানায়, তাঁরা প্রচার করতে পারবেন না। তাতে অশান্তি হতে পারে বলে জানান তাঁরা। এতেই চটে যান বিজেপির নেতা-কর্মীরা।
দুয়ারে বিধানসভা নির্বাচন (Bengal Election 2026)। নিজের এলাকায় প্রচারে ঝাঁপিয়েছেন সবদলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজারে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে তাঁদের সঙ্গে অশান্তি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, উর্দিধারীরা বিজেপিকে সাফ জানায়, তাঁরা প্রচার করতে পারবেন না। তাতে অশান্তি হতে পারে বলে জানান তাঁরা। এতেই চটে যান বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা সাফ জানান, প্রচার বন্ধ হবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে হামলা চালায় বিজেপির উপর।
দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে ছুড়তে থাকে ইট। লাঠি নিয়ে চলে আক্রমণ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাসন্তী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন ৮ পুলিশ কর্মী। কোনওক্রমে ঘটনাস্থল ছেড়ে ভারত সেবাশ্রমে আশ্রয় নিয়েছেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
নিবেদিত






