Advertisement
Advertisement
Yogi Adityanath

‘ক্রাইম’ নয় ‘কালচারাল’ ক্যাপিটাল হবে বাংলা! অনুপ্রবেশকারীদের কান ধরে বাইরে পাঠানোর হুঁশিয়ারি যোগীর

যোগী বলেন, বিজেপি ক্ষমতায় এলে ক্রাইম ক্যাপিটাল নয় ভারতের কালচারাল ক্যাপিটাল হিসেবে বাংলা আত্মপ্রকাশ করবে।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৭:১৬

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৭:১৬

options
link
‘ক্রাইম’ নয় ‘কালচারাল’ ক্যাপিটাল হবে বাংলা! অনুপ্রবেশকারীদের কান ধরে বাইরে পাঠানোর হুঁশিয়ারি যোগীর zoom
ফাইল ছবি।

তৃণমূল, বাম ও কংগ্রেস বিজেপির ডবল ইঞ্জিন স্পিডের মোকাবিলা করতে পারবে না, বোলপুরে নির্বাচনী সভা থেকে একথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অনুপ্রবেশকারীদের কান ধরে দেশের বাইরে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি। এই সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন তিনি। নারী নিরাপত্তা থেকে শুরু করে দুর্নীতি, একাধিক ইস্যুতে তৃণমূলকে দুষেছেন যোগী আদিত্যনাথ। বিভিন্ন বিষয়ে উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে এনেছেন তিনি। যোগী বলেন, বিজেপি ক্ষমতায় এলে ক্রাইম ক্যাপিটাল নয় ভারতের কালচারাল ক্যাপিটাল হিসেবে বাংলা আত্মপ্রকাশ করবে।

যোগীর দাবি, পশ্চিমবঙ্গের ধান চাষিরা কষ্টে রয়েছেন। কারণ এখানে উৎপাদন অনেক কম হচ্ছে। তাঁরা দাম পাচ্ছেন না। অন্যদিকে উত্তরপ্রদেশে উৎপাদন অনেক বেড়েছে। বাংলায় কোনও নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, বাংলাদেশে হিন্দু মৃত্যুর ঘটনা ঘটলে তৃণমূল, বিজেপি ও বামেদের মুখে কোনও কথা থাকে না। কিন্তু বিজেপি এক্ষেত্রে চুপ করে থাকে না। তারা আন্দোলন করে।

Advertisement

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে একাধিকবার ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছেন। এবার যোগী আদিত্যনাথ অনুপ্রবেশ নিয়ে বলেন, “রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে অনুপ্রবেশ শুধু রুখবে না, যাঁরা আগে থেকে ভারতে এসে জায়গা দখল করে রয়েছেন তাঁদেরও কান ধরে বাইরের রাস্তা দেখাবে। এই অনুপ্রবেশকারীরা শুধু আপনাদের জমি দখল করে নেই, আপনাদের অধিকার দখল করে রয়েছে। আর তাঁদের লালন-পালন করার কাজ করছে তৃণমূলের গুন্ডারা। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের জন্যে কেন্দ্রের টাকা খরচ হবে। অনুপ্রবেশকারীদের পিছনে খরচ হবে না।” তৃণমূল রাজ্যে ‘অরাজকতা’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.