আগামী কাল, সোমবার ভোটগণনা। সরকারি কর্মীরা গণনার কাজে নিযুক্ত থাকবেন। এবার সেই বিষয়ে কড়া নজরদারি চলছে নির্বাচন কমিশনের। কোনওরকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে সরকারি কর্মীরা কড়া শাস্তির মুখে পড়তে পারেন। নির্দেশমতো কাজ না করে গাফিলতির প্রমাণে চাকরিও যেতে পারে! নির্বাচন কমিশন সূত্রে তেমনই হুঁশিয়ারি বলে প্রাথমিক খবর। এবার বাংলায় বিধানসভা নির্বাচনের শুরু থেকে আঁটসাঁট কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গণনার দিনও কোনও খামতি রাখতে চায় না কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচনে (West Bengal Elections 2026) প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের গাফিলতি ধরা পড়েছে! তাঁরা শাস্তির মুখে পড়তে পারেন বলেও কমিশন সূত্রে খবর।
এই বিষয়ে আরও খবর
দুই দফায় রাজ্যে ভোট হয়েছে এবার। বঙ্গে রেকর্ড ভোট পড়েছে বলেও কমিশন সূত্রে খবর। ৪ মে, সোমবার ভোটগণনা। ইভিএম এই মুহূর্তে কড়া নিরাপত্তা বদলে স্ট্রংরুমে রয়েছে। গণনার সময় এতটুকু ফাঁক রাখছে চাইছে না কমিশন। সম্পূর্ণ নিরাপত্তার চক্রব্যূহে গণনার কাজ চলবে বলে খবর। গণনার কাজ সামলাবেন সরকারি কর্মীরা। কমিশনের গাইডলাইন ও নির্দেশ সম্পূর্ণভাবে মানতে হবে। সেই কথা জানানো হয়েছে। গণনায় কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে কোনওপ্রকার ভুল বরদাস্ত করা হবে না। কর্মীরা যদি ইচ্ছা করে ভুল করে, বা তাঁদের গাফিলতি সামনে আসে, তবে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে চাকরি পর্যন্ত যেতে পারে! তেমনই কমিশন সূত্রে খবর। এবার ত্রুটিপূর্ণ গণনা সম্পূর্ণ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। সেজন্যই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর।
রবিবার রাত পোহালেই গণনা। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। এবার গণনাপর্ব শান্তিপূর্ণ ভাবে মেটাতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। কাউন্টিং অবজার্ভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজার্ভার নিযুক্ত হয়েছেন। সঙ্গে আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গণনাকেন্দ্র যেন দুর্গ! এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। উল্লেখ্য, আগেই কলকাতা পুলিশের অধীনে থাকা সব গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি করেছে কমিশন। স্ট্রংরুমের ২০০ মিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ৫ জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না। এমনই নির্দেশ জারি করা হয়েছে। গণনার আগে উত্তেজনা, জমায়েত, বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অবসরের পর ফুটবল দেখাই ছেড়ে দিয়েছেন, ব্রাজিলকে আদৌ ফেভারিট মনে করেন মার্সেলো?
-
শৌখিন কৃত্রিম গাছই কি শুষে নিচ্ছে ঘরের পজিটিভ এনার্জি? জানুন বাস্তু পরামর্শ
-
পরনে ‘ব্যাটম্যান’ গেঞ্জি-লুঙ্গি, ফলতার জাহাঙ্গিরের পর মগরাহাটেও তৃণমূল নেতাকে হাঁটাল পুলিশ
-
ইন্ডিগোর বিমানের শৌচাগারে হুমকিবার্তা, লখনউ থেকে দিল্লিগামী উড়ানে হুলস্থুল, তারপর…
-
প্রশিক্ষণ চলাকালীন পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে ভয়ংকর বিস্ফোরণ, গুরুতর আহত ২ জওয়ান
নিবেদিত






