ভোটের (Bengal Election 2026) আগের রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের নওদা। তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তির হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলেই ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত জানিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। তবে এখনও পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
এই বিষয়ে আরও খবর
প্রথম দফায় আজ বৃহস্পতিবার রাজ্যের ১৫২ টি বিধানসভা আসনে নির্বাচন (Bengal Election 2026) হচ্ছে। ভোট চলছে মুর্শিদাবাদের একাধিক আসনে। এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কিন্তু ভোটের আগে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিশেষ করে নওদা বিধানসভার শিবনগর এলাকা বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে এই বোমাবাজি করা হয় । তাৎপর্যপূর্ণভাবে শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটে। রাতের অন্ধকারে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা।
রাতেই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল সাংসদ আবু তাহের খান। তাঁর অভিযোগ, এই ঘটনার সঙ্গে হুমায়ুন কবিরের (Humayun Kabir) আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। তবে সুস্থ রয়েছেন তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। যদিও এই ঘটনার সঙ্গে আমজনতা পার্টির কোনও যোগ নেই বলে পালটা দাবি হুমায়ুন কবিরের। বলে রাখা প্রয়োজন, বুধবার ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন স্থানীয় দুই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
নিবেদিত






