প্রথম দফার ভোটে (West Bengal Elections 2026) রক্তাক্ত বীরভূমের লাভপুর। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে তুলকালাম। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির তৃণমূল।
এই বিষয়ে আরও খবর
আক্রান্ত বিশ্বজিৎ মণ্ডল। তিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্ট। তাঁর সঙ্গে ছিলেন প্রার্থীর ছেলে দেবরূপ ওঝা-সহ তিনজন। বিজেপির আক্রান্ত নির্বাচনী এজেন্ট বলেন, “আমার ছেলেরা অভিযোগ করল বুথ দখলের। বুথ দেখে ফিরছিলাম। আমরা ছিলাম ৩ জন। বুথ থেকে ১০০ মিটারের মধ্যে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে। বেধড়ক মারধর করা হয়। ইট মারল মাথায়। মাথাটা ফেটে গেল। কাচ এখনও আমার পকেটে রয়েছে।” তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ। বাকিদের তৃণমূল নেতৃত্ব তুলে নিয়ে গিয়েছে বলেই দাবি বিজেপির নির্বাচনী এজেন্টের। যদিও শাসক শিবির এই অভিযোগ অস্বীকার করেছে।
লাভপুর ছাড়াও দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জেও অশান্তির অভিযোগ পাওয়া গিয়েছে। সেখানে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এছাড়া মুর্শিদাবাদের নওদা এবং ডোমকলেও মৃদু অশান্তির ঘটনা ঘটেছে। সেখানে দফায় দফায় আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবীরের সঙ্গে শাসক শিবির তৃণমূল অশান্তিতে জড়িয়ে পড়ে। অবস্থান বিক্ষোভ করেন হুমায়ুন কবীর। এছাড়া অবশ্য এখনও পর্যন্ত তেমন বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। ছাব্বিশের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করাই মূল লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের। বারবার জ্ঞানেশ কুমার এবং সিইও মনোজকুমার আগরওয়ালের মুখে সে কথা শোনা গিয়েছে। ভোটমুখী বঙ্গকে শান্ত রাখতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করেছে কমিশনও। এখনও পর্যন্ত ভোটের হার বেশ নজিরবিহীন। বিক্ষিপ্ত অশান্তি খবর আসলেও, সবমিলিয়ে মোটের উপর প্রথম দফার ভোট শান্তিপূর্ণ বলাই চলে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
নিবেদিত






