শিক্ষা দিচ্ছে পরিবর্তন যাত্রা। বাংলার মাটিতে পদ্মভূমি শক্তপোক্ত করতে রাজ্যজুড়ে রথযাত্রার আদলে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে গেরুয়া শিবির। কিন্তু এই যাত্রায় যে একেবারেই সাড়া মেলেনি, বিভিন্ন জেলায় ফাঁকা মাঠের ছবিই তার প্রমাণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা শেষ হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার মাধ্যমে। আগামী শনিবার, ১৪ মার্চ ব্রিগেডে মোদির সভা। আর তার আগে আজ সেখানে ভূমিপূজন সারলেন বিজেপি নেতারা। ভূমিপূজনে শামিল কেন্দ্রীয় নেতৃত্বও। পুজোর সমারোহ দেখে অনেকের কটাক্ষ, তবে কি ব্রিগেড ময়দানে মোদির জনসভাও ফাঁকা থাকার আশঙ্কা করছেন নেতারা? সেই কারণে এবার দেবতার শরণাপন্ন হলেন?
আগামী শনিবার, ১৪ মার্চ ব্রিগেডে মোদির সভা। আর তার আগে আজ সেখানে ভূমিপূজন সারলেন বিজেপি নেতারা। ভূমিপূজনে শামিল কেন্দ্রীয় নেতৃত্বও। পুজোর সমারোহ দেখে অনেকের কটাক্ষ, তবে কি ব্রিগেড ময়দানে মোদির জনসভাও ফাঁকা থাকার আশঙ্কা করছেন নেতারা? সেই কারণে এবার দেবতার শরণাপন্ন হলেন?
আরও পড়ুন:
শনিবার সকালে ব্রিগেডের মাঠে অন্য ছবি। গেরুয়া চাঁদোয়া টাঙানো, আশেপাশে গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতা। বোঝা গেল, এখানে কোনও পুজোর আয়োজন চলছে। কথাবার্তা বলে জানা গেল, আগামী শনিবার এই ময়দানেই জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। আর সেই কারণে আজ এখানে ভূমিপূজনের আয়োজন করেছে গেরুয়া শিবির। উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। এছাড়াও হাজির দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ রাজ্যের অন্যান্য নেতারা। নিয়ম মেনেই পুজো হল বেশ খানিকক্ষণ ধরেই।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলার যে সংস্কৃতি, তা তো উঠে যাচ্ছে। আমরা আজ সেই সংস্কৃতি মেনে ভূমিপূজন করলাম। সব দেবদেবীর কাছে প্রার্থনা করলাম যাতে বাংলায় যে শাসন চলছে, তার অপসারণ দরকার। মোদিজি তো সুর তুলে দিয়েছেন – পালটানো দরকার, চাই বিজেপি সরকার। সেটাই এবার হবে।” সেইসঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষ লক্ষ মানুষ আসবেন। ওইদিন শুধু মাথা দেখতে পাবেন। বাংলার মানুষ আসবেন মোদিজির জনসভায়। তাঁরা বদল চান। অনেকদিক থেকে এই সভায় চমক থাকবে, আপনারা দেখতে পাবেন।” বিধানসভা ভোটের আগে ব্রিগেডে প্রধানমন্ত্রীর হাইভোল্টেজ প্রচারসভায় নাকি বড়সড় চমক থাকবে, তা নিয়ে জল্পনা চলছে। শনিবার সেই জল্পনাই আরও উসকে দিলেন রাজ্য বিজেপির নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের
নিবেদিত


