কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে অতীতেও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতৃত্ব। আরও একবার সেই প্রশ্ন উঠে গেল। ভোটের আগে নিরপেক্ষতার প্রশ্নে ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে দেখা গেল বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রতীক। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের জগদল্লা ২ গ্রাম পঞ্চায়েতের হেলনাশুশুনিয়া গ্রামে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নীলাদ্রিশেখর দানার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক সদস্যের হাতে প্রকাশ্যে দেখা গেল রাজনৈতিক দলীয় লোগো। আর তাই নিয়েই তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে। বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল নেতৃত্ব।
এই বিষয়ে আরও খবর
অভিযোগ উঠছে, যে বাহিনী নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষার কথা, তারাই যদি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক বহন করে, তবে সাধারণ ভোটারের কাছে কী বার্তা যাচ্ছে? প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী কড়া ভাষায় ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, “এটা অত্যন্ত গুরুতর বিষয়। কেন্দ্রীয় বাহিনী যদি প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলের লোগো বহন করে, তাহলে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা কোথায় থাকে? আমরা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করছি।” একই সুর শোনা গেল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু-র গলায়। তাঁর বক্তব্য, “ভোটের আগে ভয় দেখানোর রাজনীতি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের মনে প্রভাব ফেলতে চাইছে বিজেপি। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক সংকেত।”
অভিযোগ উঠছে, যে বাহিনী নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষার কথা, তারাই যদি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক বহন করে, তবে সাধারণ ভোটারের কাছে কী বার্তা যাচ্ছে?
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনও বিচ্ছিন্ন ঘটনাকে ইস্যু করে তৃণমূল অযথা বিভ্রান্তি ছড়াতে চাইছে। কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবেই কাজ করছে।” বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানাও এই অভিযোগ মানতে চায়নি। এদিন এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতৃত্ব। সেখানেই এই বিষয়ে অভিযোগ করা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘স্বজনপোষন না, নিজের দক্ষতায় সুযোগ পেয়েছি’, বলছেন চৈতিপুত্র অমর্ত্য রায়
-
প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির শিবপুরের অফিসে মিলল কন্ডোম! তৃণমূল কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণ
-
কামিকাজে ড্রোন থেকে গাইডেড মিসাইল, চিন-পাকিস্তানকে নজরে রেখে ৫২ হাজার কোটির সমরাস্ত্র কিনছে ভারত
-
প্রাণের ঝুঁকি নিয়ে কাজ, তারাতলার ধ্বংসস্তূপ থেকে বাঁচানো ‘সাহসী’দের সম্মান মুখ্যমন্ত্রীর
-
ক্লাসরুমেই সপ্তম শ্রেণির ছাত্রীর সিঁথি রাঙাল একাদশের ছাত্র! বালুরঘাটের স্কুলে হইচই
নিবেদিত






