Advertisement
Advertisement
Ashok Dinda

‘আপনাকে দেখতে পাইনি, অভিযোগ কাকে জানাব?’, প্রচারে বেরিয়ে জনতার প্রশ্নের মুখে অশোক দিন্দা

ময়নার বিদায়ী বিধায়ক বিজেপির অশোক দিন্দা এবারেও প্রার্থী। রবিবার প্রচারে বেরতেই তাঁকে শুনতে হল একগাদা অভিযোগ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৯:৩৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৯:৩৮

options
link
‘আপনাকে দেখতে পাইনি, অভিযোগ কাকে জানাব?’, প্রচারে বেরিয়ে জনতার প্রশ্নের মুখে অশোক দিন্দা zoom
প্রচারে বেরিয়ে জনতার প্রশ্নের মুখে বিজেপির তারকা প্রার্থী অশোক দিন্দা। নিজস্ব ছবি

গত ৫ বছর ধরে বিধায়ক ছিলেন। কিন্তু কাজ করেছেন কতটা? ভোটের প্রচারে বেরিয়ে সেই প্রশ্নের মুখে পড়তে হল ময়নার বিজেপি প্রার্থী, ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। রবিবার সকালে এলাকাবাসীর কাছে ভোটপ্রার্থনা করতে সপার্ষদ বেরিয়েছিলেন তিনি। বাজার, দোকানের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও চলছিল জনসংযোগ। এক বয়স্ক ভোটার তাঁকে সামনে পেয়েই সটান প্রশ্ন করে বসেন, ”আমরা অভিযোগ জানাব কোথায়? গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে পারছি না, ব্লকে জানাতে পারছি না। আর আপনাকেও দেখতে পাচ্ছি না।” এর উত্তরে দিন্দা অনেক কিছুই বলার চেষ্টা করেন। কিন্তু তাঁকে থামিয়ে ওই বৃদ্ধ সাফ বলেন, ”আপনাকে আমার কথা শুনতে হবে।” এ থেকেই স্পষ্ট, ময়নায় বিদায়ী বিধায়ক এবং বর্তমান প্রার্থীকে নিয়ে ক্ষোভ রয়েছে বিস্তর।

২০২১ সালে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে ভোটে জিতে বিধায়ক হন ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। কিন্তু বিধায়ক হিসেবে তিনি কাজ কতটা করেছেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদেরই প্রশ্ন। তার প্রতিফলন ঘটল রবিবার সকালে, অশোক দিন্দার প্রচারের সময়। ময়না বিধানসভা কেন্দ্রের আওতায় দুটি ব্লক ময়না এবং তমলুক ব্লকের পাঁচটি অঞ্চল পড়ছে। তমলুক ব্লকের নীলকুন্ঠ্যা গ্রাম পঞ্চায়েতের এলাকার হরশংকর গড়কিল্লা বাজারে ভোট প্রচার করতে যান। সেখানেই সাধারণ মানুষ বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে পেয়ে ক্ষোভের কথা জানান।

Advertisement
তমলুক ব্লকের নীলকুন্ঠ্যা গ্রাম পঞ্চায়েতের এলাকার হরশংকর গড়কিল্লা বাজারে ভোট প্রচার করতে যান বিজেপি প্রার্থী অশোক দিন্দা। নিজস্ব ছবি

অভিযোগকারী এলাকার এক বৃদ্ধ বাসিন্দা। তিনি বলেন, ”আমরা অভিযোগ জানাব কোথায়? গ্রাম পঞ্চায়েত ও অভিযোগ জানাতে পারছি না, ব্লকে জানাতে পারছি না। আর আপনাকেও দেখতে পাচ্ছি না।” তখন বিজেপি প্রার্থী বলার চেষ্টা করেন, ”আমাদের হাতে এখন কিছু নেই, আমার বিধায়ক কার্যালয়ে আসুন। আমাদের এই এলাকায় দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য আছে। গ্রাম পঞ্চায়েত তো তৃণমূলের। আপনারা ওখানে অভিযোগ করুন, না হলে আমাদের বিধায়ক কার্যালয় এসে অভিযোগ করতে পারেন।” তাতে তাঁকে শুনতে হয়, ”পঞ্চায়েত অভিযোগ জানিয়ে লাভ হয় না। আপনি তো বিধায়ক হয়েছিলেন, আপনাকে কেন দেখতে পাইনি? ময়নায় কোন কাজটা হয়েছে?” অশোক দিন্দা খাল সংস্কারের কথা উল্লেখ করলেও বয়স্ক ভোটারের মন গলাতে পারেননি। তিনি ফের বলেন. ”কখনও বাসিন্দাদের অসুবিধার কথা জানতে চেয়েছেন? চাননি। আপনাকে এখন আমার কথা শুনতে হবে।” উপায়ান্তর না দেখে বিজেপি প্রার্থী মন দিয়ে সমস্ত অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.