নির্বাচনী প্রচারে বেরিয়ে টাকা বিলি! বিধি ভঙ্গের অভিযোগ লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারের সময় টাকা বিলি করছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর লক্ষণ ঘড়ুই! আর সেই ছবি সামনে আসতেই নির্বাচনী বিধিভঙ্গের চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল। শুরু তাই নয়, শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। যদিও প্রচারে গিয়ে কোনও টাকা বিলি করেননি বলেই পালটা দাবি লক্ষ্মণ ঘড়ুইয়ের। এমনকী এই বিষয়ে শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
নিচুতলার কর্মীদের ক্ষোভকে কার্যত আড়াল করে এবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে লক্ষ্মণ ঘড়ুইকে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। সেই মতো আজ রবিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার ১৮ নম্বর ওয়ার্ডের গুরুদুয়ারা এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী। অভিযোগ, প্রচার চলাকালীন এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা করার সময় তিনি কিছু টাকা সংশ্লিষ্ট ব্যক্তির হাতে গুঁজে দেন তিনি। যদিও কত টাকা দিয়েছেন তা এখনও স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে সঙ্গে সঙ্গে সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে পড়ে। শুধু তাই নয়, সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক।
রবিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার ১৮ নম্বর ওয়ার্ডের গুরুদুয়ারা এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী। অভিযোগ, প্রচার চলাকালীন এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা করার সময় তিনি কিছু টাকা সংশ্লিষ্ট ব্যক্তির হাতে গুঁজে দেন তিনি। যদিও কত টাকা দিয়েছেন তা এখনও স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে সঙ্গে সঙ্গে সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে পড়ে।
আর সেই ছবি এবং ভিডিও তুলে ধরে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি বলেন,”আমাদের কাছেও প্রমাণ আছে। নির্বাচনী প্রচারে কেন টাকা দিচ্ছিলেন আমরা প্রয়োজন হলে জানতে চাইব। কিন্তু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন উনি।” পাল্টা বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই দাবি করেন, “আমরা টাকা বিলি করিনা। তৃণমূলের কাজ টাকা বিলি করা। ওরা তো ১৫ বছরে কোন উন্নয়ন করেনি। এলাকার মানুষের কোন কাজ হয়নি।”
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একই অভিযোগ ওঠে বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের বিরুদ্ধেও। প্রচারে বেরিয়ে এক ব্যক্তিকে কিছু টাকা দেন বলে অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। তবে ঘটনায় নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ জানায় তৃণমূল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এ কেমন স্বাধীনতা! তেরঙ্গা যাত্রায় যোগে বাধা অনশনকারী দেবেন্দ্রকে, টেনেহিঁচড়ে নিয়ে গেল হেমন্তর পুলিশ
-
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের মা-বাবার সঙ্গে ‘প্রেমিকা’ তৃষা, বিচ্ছেদ গুঞ্জনকে কাঁচকলা!
-
‘কাল থেকেই ধর্মতলা সাফ করুন’, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শমীক?
-
‘নীরবতাই সর্বোত্তম পথ’, পিতৃশোকে কাতর মেসিকে নিয়ে বিশেষ বার্তা ইন্টার মায়ামি কোচের
-
বোল্ড হয়ে বেল তুলে বসিয়ে দিলেন ‘হতাশ’ হেড, বাংলাদেশের বিরুদ্ধে হার মেনেই নিয়েছে অস্ট্রেলিয়া?
নিবেদিত






