Advertisement
Advertisement
Assembly Elections 2026

নেতাজিকে অপমান বিজেপির! সুভাষের কাঁধে চড়ে মূর্তি মোড়া হল গেরুয়া ঝান্ডায়

জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল।

Advertisement
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৫:৩১

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৫:৩১

options
link
নেতাজিকে অপমান বিজেপির! সুভাষের কাঁধে চড়ে মূর্তি মোড়া হল গেরুয়া ঝান্ডায় zoom
মালদহে নেতাজিকে অপমান বিজেপির। নিজস্ব চিত্র

ঘোড়ার পিঠে বীরবিক্রমে থাকা নেতাজির কাঁধে উঠে আপসহীন যোদ্ধাকে মোড়ানো হল গেরুয়া ঝান্ডায়! এখানেই শেষ নয়, কাঁধে চড়েই নেতাজির হাতের মুঠোয় জোর করে গুঁজে দেওয়া হল গেরুয়া রঙের ধর্মীয় পতাকা। ভেঙে দেওয়া হয় পাশে টাঙানো জাতীয় পতাকা বেঁধে রাখার স্টিকও! বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2026) প্রাক্কালে দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে এভাবেই চূড়ান্ত অপমান, অসম্মান ও অপবিত্র করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে মালদহের মানিকচকে। অভিযোগ, সামরিক পোশাকে থাকা ‘আজাদ হিন্দ ফৌজ’-এর সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ঘিরে যখন এমন কুৎসিত অপকর্ম চালানো হচ্ছিল, তখন সেখানেই একটি ধর্মীয় মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল।

তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থীর নেতৃত্বেই তাঁর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় মানিকচকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ-সহ নেতাজিকে অপমান এবং জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। নেতাজির মূর্তি ঘিরে চরম নিন্দনীয় এই ঘটনায় জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সব মহল থেকেই উঠেছে নিন্দার ঝড়। নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে নালিশ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন। অভিযুক্ত বিজেপি প্রার্থীর দাবি, রামনবমী উপলক্ষে একটি ধর্মীয় মিছিল হচ্ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মিছিলে অনেকে অংশগ্রহণ করেন। সেই মিছিল থেকে কে কী করেছে সেটা তাঁর জানা নেই। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি অপবিত্র করে জাতীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত হানা হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পোস্টার ছিঁড়ে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ। ওই দিন মানিকচক বিধানসভা কেন্দ্রে বেআইনি সমাবেশের মাধ্যমে জন উপদ্রব সৃষ্টি করার চেষ্টা হয় বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনবমীর ধর্মীয় শোভাযাত্রায় রাজনৈতিক স্লোগানও দেওয়া হয়। মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় ছিড়ে হয় তৃণমূলের পোস্টার-ফেস্টুন। যা নিয়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। একাধিক যুবকের হাতে দেখা গিয়েছে ধারালো অস্ত্র। তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে রাস্তার ধারে থাকা মুখ্যমন্ত্রীর ছবি তারোয়াল দিয়ে কেটে দেওয়া হয়। তারপর রোষানলে পড়ে মানিকচক বাসস্ট্যান্ডে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘোড়সওয়ার মূর্তিটি। অভিযোগ, ওই মিছিলে উপস্থিত ছিলেন মানিকচকের বিজেপির প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। তাঁর উসকানিতে এই সমস্ত ঘটনার ঘটেছে বলে অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.