দ্বিতীয় দফার ভোটের (WB Assembly Election 2026) আগে ভাটপাড়ার ঘটনার তদন্তে মঙ্গলবার এলাকায় পৌঁছল চার সদস্যের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) দল। রবিবার গভীর রাতে ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হন। সেই ঘটনার সূত্রেই তদন্ত শুরু করেছে এনআইএ। মঙ্গলবার জগদ্দল থানায় গিয়ে এলাকার পরিস্থিতি, ঘটনাস্থলের তথ্য এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। পাশাপাশি বোমা উদ্ধারের ঘটনাতেও এনআইএ তদন্তকারীরা ভাঙড়ে গিয়ে তদন্ত শুরু করেছে। দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
এই বিষয়ে আরও খবর
রবিবার গভীর রাতে অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই সময় তাঁর নিরাপত্তায় থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতেই তৎপরতা বাড়িয়েছে এনআইএ। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
অন্যদিকে ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। প্রথমে ভাঙড় ডিভিশনের উত্তর কাশী থানায় এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই এই সংক্রান্ত মামলা নিজেদের হাতে নিয়েছে এনআইএ।
উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার নির্বাচনের আগে আরও কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বোমা প্রস্তুতকারীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে বঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গ পুলিশকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছে, বোমা তৈরির মামলা-সহ এই ধরনের সমস্ত মামলার তদন্ত করবে এনআইএ। ভাটপাড়া এবং ভাঙড় দুটি ঘটনাতেই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই কারণে এনআইএ-র দল রাজ্যে এসে তদন্ত শুরু করেছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রেফারির পক্ষপাতিত্বেই লাল কার্ড দেখেননি মেসি! বিতর্কিত ফাউল নিয়ে ফিফায় নালিশ আলজেরিয়ার
-
‘কুকুররা ঘেউঘেউ করে, বাঘেরা করে শিকার’, উদ্ধব শিবিরকে আক্রমণ একনাথের
-
২৩ জুন থেকে শ্যামাপ্রসাদ পক্ষ, ইতিহাস সামনে আসুক চান উচ্চশিক্ষামন্ত্রী
-
গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ
-
ভিনি মায়ায় সম্মোহিত হাইতি! বড় ব্যবধানে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ব্রাজিল, থাকছে চিন্তাও
নিবেদিত






