ডাইনি প্রথার মতো কুসংস্কারের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই। সারদা প্রসাদ কিস্কু, মহাশ্বেতা দেবীদের দেখানো পথেই হেঁটেছিলেন জঙ্গলমহলের সাঁওতাল লেখক-সাহিত্যিক। বছরের পর বছর ধরে গ্রামে গ্রামে চালিয়ে গিয়েছেন ডাইনি বিরোধী আন্দোলন। ২০২৩ সালের পঞ্চায়েতে নির্বাচনে বান্দোয়ান ব্লকের একটি আসন থেকে তিনি তৃণমূলের টিকিটে জেলা পরিষদে নির্বাচিতও হয়েছিলেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হন তিনি। আজ হঠাৎ চেনা ছন্দে পতন লেখক মান্ডির!
এই বিষয়ে আরও খবর
বৃহস্পতিবার ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলেন্দ্রনাথ মান্ডি। এদিন রাজ্য বিজেপির বিধাননগরের দপ্তরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতোর উপস্থিতিতে পদ্মশিবিরে নাম লেখান কলেন্দ্রনাথ মান্ডি।
প্রসঙ্গত, পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রের একটিমাত্র আসন জয়পুরে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি পদ্মশিবির। উল্লেখ্য, সাঁওতাল সাহিত্যিক কলেন্দ্রনাথের বিজেপি যোগদানের সূত্র ধরে জঙ্গলমহলে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে আঁচ করছে রাজনীতিকদের একাংশ।
সাঁওতালি সাহিত্যের অন্যতম পরিচিত নাম কলেন্দ্রনাথ। ১৯৮১ সালে শুরু সাহিত্যচর্চা। মোট গ্রন্থ ১০টি। তার মধ্যে ‘আরসি’ গ্রন্থ ডাইনির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে। রীতিমতো টিম নিয়ে গ্রামে গ্রামে ডাইনি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে চলেছে তাঁর সাহিত্যচর্চাও। একদিকে ডাইনি বিরোধী আন্দোলন, সেইসঙ্গে সাঁওতালি ভাষা, সংস্কৃতি, পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন ‘বঙ্গভূষণ’ কলেন্দ্রনাথ মান্ডি। বৃহস্পতিবার কলেন্দ্রের বিজেপিতে যোগদানের পরে সাংসদ জ্যোতির্ময় বৃহস্পতিবার বলেন,’ তৃণমূলের জমানায় আদিবাসী সম্প্রদায় অনুন্নয়ন ও বঞ্চনার শিকার। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবমাননা করায় তাঁরা ক্ষুব্ধ। বিধানসভা ভোটে এর প্রভাব পড়বেই ।’
গতকাল ১৯ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও পর্যন্ত মোট ২৭৫ আসনে প্রার্থী দিয়েছে তারা। প্রসঙ্গত, পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রের একটিমাত্র আসন জয়পুর এখনও গেরুয়াদলের প্রার্থী তালিকায় বাদ রয়েছে। উল্লেখ্য, সাঁওতাল সাহিত্যিক কলেন্দ্রনাথের বিজেপি যোগদানের সূত্র ধরে জঙ্গলমহলে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে আঁচ করছে রাজনীতিকদের একাংশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দিল্লির অধ্যাপিকা খুনে দম্পতিই কি মাস্টারমাইন্ড? ভাড়া না পেয়ে বর্ধমানের বাড়ি ছাড়তে চাপ দেবস্মিতার!
-
ইউনুস জমানায় বিনা অপরাধে গ্রেপ্তার! মুক্তি পেয়েই প্রাক্তন প্রধান উপদেষ্টার শাস্তির দাবি ৬১ আইনজীবীর
-
‘বেবি কৌশল’ই একমাত্র ধ্যানজ্ঞান, আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার
-
দেশ বিশ্বকাপ খেললেও বঞ্চিত সমর্থকরা, ইরানিদের টিকিট বাতিল করল ফিফা!
-
তোলাবাজি, মারধর, লক্ষ লক্ষ টাকার প্রতারণা! এবার গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী
নিবেদিত






