‘ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে’র দ্বিতীয় দফার ভোট (WB Assembly Election 2026) প্রচারে রাজ্যে আসছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের হয়ে প্রচারে আসছেন কেজরিওয়াল। আগামী ২৬-২৭ এপ্রিল। দু’দিন প্রচার করবেন তিনি। এমটাই জানানো হয়েছে আম আদমি পার্টির তরফে।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল ও আপ সূত্রে জানা গিয়েছে, ওই দু’দিন কলকাতায় একাধিক জনসভা ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন কেজরিওয়াল। তৃণমূল সূত্রে খবর, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় টালিগঞ্জ ফাঁড়িতে অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমারের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেজরিওয়াল। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধবেন। এমনটাই জোর জল্পনা রাজনৈতিক মহলে।
আম আদমি পার্টি সূত্রে খবর, আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র আহ্বানে সাড়া দিয়ে প্রচারে আসছেন। ইতিমধ্যেই ফোনে কথাবার্তার মাধ্যমে তিনি তৃণমূল সুপ্রিমোকে পূর্ণ সংহতির বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, বাংলার এই নির্বাচনকে তিনি, ‘ভারতীয় গণতন্ত্রের অন্যতম কঠিন লড়াই’ বলেও উল্লেখ করেছেন। মমতার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি।
তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির রাজনৈতিক সমীকরণ নতুন নয়। বরং মমতার সঙ্গে কেজরির ব্যক্তিগত সুসম্পর্ক ও রাজনৈতিক বোঝাপড়া বহুদিনের। অতীতে দিল্লি বিধানসভা নির্বাচনের সময়ও এই সম্পর্কের প্রতিফলন দেখা গিয়েছিল। তখন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ সরাসরি আপের সমর্থনে প্রচারে অংশ নেন। রাজনৈতিক মহলের মতে, এই সমন্বয় শুধু প্রতীকী নয়। বরং জাতীয় স্তরে বিজেপি-বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনার বৃহত্তর কৌশলেরই অংশ। সব মিলিয়ে, বিরোধী জোটের বার্তা আরও জোরদার করতে ও বিজেপির বিরুদ্ধে একসুরে আক্রমণ শানাতে কেজরিওয়ালের এই সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
নিবেদিত






