Advertisement
Advertisement
West Bengal Election 2026

ছাব্বিশে প্রার্থী হবেন অভয়ার বাবা-মা? অর্জুন সিং সাক্ষাতে জোরাল জল্পনা

Arjun Singh Meets Abhaya’s Parents: কী বললেন অর্জুন সিং?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৮:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৮:৩৯

options
link
ছাব্বিশে প্রার্থী হবেন অভয়ার বাবা-মা? অর্জুন সিং সাক্ষাতে জোরাল জল্পনা zoom
অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা অর্জুন সিং।

নির্বাচনের ময়দানে নামতে চলেছে অভয়ার পরিবার? দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বৃহস্পতিবার বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যেতেই সেই জল্পনা জোরাল হল। তবে সাক্ষাতের পরই অভয়ার বাবা-মা স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতিতে আসার প্রশ্নই নেই, তাঁদের একমাত্র লক্ষ্য ন্যায়বিচার। অভয়ার বাবার কথায়, অর্জুন সিং সৌজন্য সাক্ষাৎ করতেই তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সামনে নির্বাচন থাকলেও তাঁদের কাছে কোনও ভোটে দাঁড়ানোর আবেদন করা হয়নি।

বিজেপি নেতা অর্জুন সিং জানিয়েছেন, ১৪ তারিখ প্রধানমন্ত্রীর সফরের সময় তিনি এই বিষয়টি তাঁর সামনে তোলার চেষ্টা করবেন এবং পরিবারের ন্যায়বিচারের দাবির কথা জানাবেন। পরিবারের বক্তব্য, শুরু থেকেই যদি রাজনৈতিক দলগুলি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখত, তাহলে হয়তো কোনও সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু এতদিন সেই যোগাযোগ না থাকায় এখন কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। “আমরা পরিষ্কার বলেছি-আমাদের লক্ষ্য একটাই, ন্যায়বিচার”, বললেন অভয়ার বাবা। অভয়ার মা-ও একই সুরে জানান, তিনি মানসিকভাবে রাজনীতিতে আসার জন্য প্রস্তুত নন। তাঁর কথায়, “আমার একমাত্র মেয়ে ছিল। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্নের সঙ্গেই আমাদের সব শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের জীবনে একটাই লক্ষ্য-ন্যায়বিচার।”

Advertisement

অভয়ার মা আরও বলেন, তাঁদের লড়াই কোনও রাজনৈতিক দল বা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নয়, অপরাধীদের বিরুদ্ধে। তদন্তে বিলম্ব হলে অপরাধীরাই সুযোগ পায় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তাঁরা বহুবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন, কিন্তু এখনও সেই সুযোগ পাননি। অন্যদিকে অর্জুন সিং দাবি করেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। পরিবারের সঙ্গে মামলার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তবে তাঁর অভিযোগ, এই ঘটনায় রাজ্য সরকারই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বিচারপ্রক্রিয়াও নানা চাপের মুখে পড়ছে। মামলার অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে মামলার শুনানিতে জট তৈরি হচ্ছে এবং একাধিকবার এজলাস বদল হয়েছে। আদালতে মেনশন করার পরও বিচারপতি শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন বলে অভিযোগ তাঁর। এতে বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.