হাওড়ায় বিজেপির সংখ্যালঘু মোর্চার আহ্বায়ক সিকান্দর খানের বাড়িতে হামলা! বাড়িতে বোমাবাজি ও পাড়ায় গুলি চালানোর অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় উত্তপ্ত এলাকা। মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এই বিষয়ে আরও খবর
বৃহস্পতিবার দুপুরে শিবপুরের চওড়া বস্তি এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, দলের সংখ্যালঘু মোর্চার আহ্বায়ক সিকান্দার খানের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় ১২ থেকে ১৫ জন কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে বিজেপি।
সিকান্দার খানের ভাইপো রেহান খান বলেন, “আমার কাকা বিজেপির কর্মী। আর তাই কাকার উপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওরা হেরে গিয়েও আমাদের উপর হামলা চালাচ্ছে। আমার কাকার বাড়িতে ও এলাকায় ১০ থেকে ১২টা বোম মারে। ইট, কাঁচের বোতল ছোঁড়ে। এমনকী ছাদ থেকেও আমাদের বিজেপিকর্মীদের উপর হামলা চালানো হয়। ৭ থেকে ৮ রাউন্ড গুলিও চালানো হয়। এর ফলে আমাদের ১২ থেকে ১৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন।’’ বিজেপির মধ্য হাওড়া বিধানসভার আহ্বায়ক শিবশঙ্কর সাধুখাঁ বললেন, ‘‘আমরা পুলিশকে বলেছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতেই হবে। তৃণমূলের আমলের মতো বিজেপির আমলে আর এসব অসভ্যতামি চলবে না। এলাকাকে অশান্ত করা চলবে না। দুষ্কৃতীরাজ আমরা বন্ধ করব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পকেটবিহীন বিশেষ পোশাক! চুরি ঠেকাতে রাম মন্দিরের কর্মীদের জন্য চালু হচ্ছে নয়া বিধি
-
চেয়েছিলেন মেসিকে বিয়ে করতে! ফের গ্যালারিতে হাজির ১০০ বছরের ভক্ত, কে এই ‘গ্যাংস্টার গ্র্যানি’?
-
‘সীতা একাই লঙ্কা দহন করবে’, হুঙ্কার আলিয়ার! ‘রাম’ রণবীর বললেন, ‘আমার স্ত্রী আসল আলফা’
-
বেআইনি ক্যাফেতে বুলডোজার! ‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে শওকতপুত্রকে নোটিস প্রশাসনের
-
১০ বছর আগেই ভাঙার নির্দেশ ছিল, লখনউয়ের জতুগৃহে ১৫ মৃত্যুর পর প্রকাশ্যে অনিয়মের ছবি
নিবেদিত






