তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সফরের আগেই মগরাহাট (পশ্চিম) কেন্দ্রে বড়সড় দলবদল। কংগ্রেসের হাত ছাড়লেন প্রার্থী নিজেই। শনিবার ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামিম আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মগরাহাট পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা ভোট (Bengal Elections 2026) রয়েছে ২৯ এপ্রিল। আর তার কয়েকদিন আগেই শনিবার কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শুধু প্রার্থী নন, তাঁর সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আরও শতাধিক কংগ্রেস কর্মী। মগরাহাট পশ্চিম বিধানসভার উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার জানান, কংগ্রেস প্রার্থী হওয়াটাই ছিল তাঁর ভুল। সেই ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতে তিনি তৃণমূলে যোগদান করলেন। এদিন তৃণমূল প্রার্থী তথা মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক শামিম আহমেদ দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
এ প্রসঙ্গে শামিম আহমেদ বলেন, “মগরাহাট পশ্চিমের মানুষ উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। বিভিন্ন এলাকা থেকে যেভাবে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তা প্রমাণ করে তাঁরা উন্নয়নের রাজনীতিতে আস্থা রাখছেন।” উল্লেখ্য, আগামীকাল মগরাহাট পশ্চিমের উস্থিতে নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই এই দলবদল এই বিধানসভা এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হারলে জীবন শেষ! ড্রেসিংরুমে ঢুকে হুমকি প্রেসিডেন্টের, প্রাণ হাতে নিয়ে কী করলেন ফুটবলাররা?
-
অমিত শাহ উদ্বোধন করায় তৃণমূল আমলে চালু হয়নি! পালাবদলে উদ্বোধন পেট্রাপোল থানার নতুন ভবনের
-
নাম বদলাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের? ক্রীড়া মন্ত্রকের দ্বারস্থ এআইএফএফ
-
সিএবিতে ব্রাত্য, কোচ সৌরাশিসকে ফের ডাক বোর্ডের, বড় দায়িত্ব পেলেন বঙ্গ তারকা
-
থাকতে চাইছে না কেউ! দলের শৃঙ্খলারক্ষায় অরূপ, ফিরহাদের জায়গায় এবার কাদের দায়িত্ব দিলেন মমতা?
নিবেদিত






