দ্বিতীয় দফার নির্বাচনে সোমবার আরামবাগে শেষ লগ্নের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় যাওয়ার পথেই আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ (Mitali Bag)। গোঘাট থেকে আরামবাগে যাওয়ার পথেই সাংসদের গাড়ি ব্যাপক ভাঙচুরের অভিযোগ। সেই হামলার প্রতিবাদে এবার আরামবাগে দাঁড়িয়েই বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক (Abhishek Banerjee)।
এই বিষয়ে আরও খবর
তিনি বলেন, “আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে তৃণমূল হারুক বা জিতুক, ৪ তারিখের পর সব হিসেব হবে।” তাঁর দাবি, “আমার নজর সবার উপরে আছে। যাঁরা ভাবছে মিতালীর উপর কারা হামলা করেছে আমরা জানি না, তাঁরা ভুল ভাবছে। সোমাশ্রী, সোমাশ্রীর স্বামী, সৌমেন পাল, দোলন। এই চারজন প্রাথমিকভাবে যুক্ত, আরও যাঁরা যুক্ত তাঁদের সিসি ক্যামেরা দেখে বেছে বেছে বের করব।” এদিন খবর পেতেই সভাস্থলে পৌঁছনোর আগেই আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, “হাসপাতালে মিতালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করেছি। কিন্তু ওঁর অবস্থা এতটাই খারাপ,কিছু বলতে পারছে না।”

অভিষেকের হুঙ্কার, “তফসিলি মহিলার গায়ে যারা হাত দিয়েছে। ৪ তারিখে তৃণমূল জিতুক বা হারুক, সবার হিসেব হবে। গতবার আরামবাগে খানাকুল, পুরশুড়া, গোঘাটে তৃণমূল জিততে পারেনি। গতবার আমাদের উদারতায় পার পেয়ে গেছিলেন। ৪ তারিখ ১২ টার পরে আমি সব দেখব। যারা আক্রমণের সঙ্গে যুক্ত, তাদের জীবন আগামীদিনে খুব কঠিন হতে চলেছে, সতর্ক করলাম।”
সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “সিপিএমের হার্মাদরা বিজেপির জহ্লাদ হয়েছে। সিপিএমের পার্টি অফিস থেকে মাছ চাষের ফতোয়া জারি করা হত। মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, তারা পদ্মফুলের ছায়ায় গিয়ে এখন কাস্তে চালাচ্ছে।” অভিষেক বলেন, “মমতা ব্যানার্জি উদার, আমি নই। আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে, ৪ তারিখ ডিজে বাজবে। খেলা ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে। শেষ আমি করব।”
উল্লেখ্য এদিন সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বর্মা। অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপির মিছিলে হামলা করে। কমপক্ষে ১০০ জন জখম হন। তাঁরা আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। এই ঘটনার কয়েকঘণ্টা পরই ‘আক্রান্ত’ সাংসদ। এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কবে ছাত্রভোট? ‘ফ্যাসিস্ট’ মমতা সরকারকে বিঁধে শুভেন্দুর দরবারে ঋতব্রতরা
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
নিবেদিত






