মেরেকেটে আর দু সপ্তাহ হাতে সময়। তারপরই রাজ্যে প্রথম দফা ভোট। ১৫২ আসনে ভোটগ্রহণ। এই মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন সব রাজনৈতিক শিবিরের প্রার্থী এবং দলীয় নেতৃত্ব। এই মুহূর্তে প্রচার চিত্র বলছে, এগিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝোড়ো প্রচার সারছেন গোটা রাজ্যজুড়ে। শনিবার বীরভূম, বর্ধমান পশ্চিমের তিন জনসভা করেছেন অভিষেক। আসানসোলের বারাবনির সভা থেকে দলীয় প্রার্থীর প্রচারে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো তীব্র ভাষায় আক্রমণ করলেন।
বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের প্রচারে অভিষেকের অভিযোগ, ”এই জেলায় বিজেপির পার্টি অফিস কয়লা চোরে ভর্তি।এই দলকে জেতালে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়বে।” এতদিন ধরে কয়লা দুর্নীতিতে বারবার তৃণমূল নেতাদের দিকে আঙুল উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের অনেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। জেলযাত্রাও হয়েছে কারও কারও। এবার অভিষেক সেই অভিযোগই ঘুরিয়ে দিলেন বিজেপির দিকে।
আরও পড়ুন:
বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের প্রচারে অভিষেকের অভিযোগ, ”এই জেলায় বিজেপির পার্টি অফিস কয়লা চোরে ভর্তি।এই দলকে জেতালে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়বে।” এতদিন ধরে কয়লা দুর্নীতিতে বারবার তৃণমূল নেতাদের দিকে আঙুল উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের অনেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। জেলযাত্রাও হয়েছে কারও কারও। এবার অভিষেক সেই অভিযোগই ঘুরিয়ে দিলেন বিজেপির দিকে।
পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে তিনবারের বিধায়ক তৃণমূলের বিধান উপাধ্যায়। এখন তিনি পুরসভারও দায়িত্বে। ‘কাজের মানুষ’ হিসেবে পরিচিত। ছাব্বিশের ভোটেও তাই তাঁকে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল। শনিবার তাঁর সমর্থনেই প্রচার করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশে তাঁর আবেদন, ”প্রার্থীকে নিয়ে কিছু বলার নেই। তিনবারের বিধায়কই শুধু নন, এখানে সবার দাদা-ভাই-ছেলের মত। তাঁর সম্পর্কে সবাই জানেন। তাঁর বাবাও ছিলেন তৃণমূলের। তাঁকে চতুর্থবার জেতালেই শুধু হবে না। এত ভোটে আমাদের প্রার্থীকে জেতান, যাতে বিজেপির জল্লাদরা আগামী ১০০ বছর বারাবনির দিকে তাকাতে না পারে।”অভিষেকের আরও বক্তব্য, ”এই দুপুরে যে এত মানুষ আসেন, তা আমার কথা শুনতে নয়। তাঁরা এটা ঠিক করে আসেন যে লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন তৃণমূলকে।”
এদিন বারাবনির আগে বীরভূমের হাসনে নির্বাচনী প্রচার সেরেছেন অভিষেক। এখানে প্রার্থী বদল করেছে তৃণমূল। গতবারের জয়ী বিধায়ক অশোককুমার চট্টোপাধ্যায়ের বদলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ প্রার্থী হয়েছেন। তাঁর হয়ে প্রচারে অভিষেকের বক্তব্য, ”এই জেলায় আমাদের ভোটের ব্যবধান বেড়েছে, কিন্তু সেটাই বড় কথা নয়। ৫০ হাজার ব্যবধানে এবারের প্রার্থীকে জেতাতে হবে।” এদিন সভা শেষ করে অভিষেক তারাপীঠে গিয়ে পুজো দিয়েছেন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে
নিবেদিত


