Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘পা ধরে ক্ষমা চাওয়াব’, সবংয়ে মহিলা-শিশুকে ‘হেনস্তায়’ বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের

সবংয়ের সভা থেকে রীতিমতো আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীদের নিশানা করে অভিষেকের হুঙ্কার, "পা ধরে ক্ষমা চাওয়াব"। প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার রাতে সবং এলাকায় এক গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় বিজেপি লুম্পেনরাজ চালাচ্ছে বলে তাঁর কটাক্ষ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৬:৫০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৬:৫০

options
link
‘পা ধরে ক্ষমা চাওয়াব’, সবংয়ে মহিলা-শিশুকে ‘হেনস্তায়’ বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের zoom
ফাইল ছবি।

সবংয়ের সভা থেকে রীতিমতো আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীদের নিশানা করে অভিষেকের (Abhishek Banerjee) হুঙ্কার, “পা ধরে ক্ষমা চাওয়াব”। প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার রাতে সবং এলাকায় এক গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় বিজেপি লুম্পেনরাজ চালাচ্ছে বলে তাঁর কটাক্ষ। ৪ তারিখের পর সবাইকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন।

আজ, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানসরঞ্জন ভুইঁয়ার সমর্থনে সভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমাথানি পল্লিশ্রী মাঠে বিপুল জনসমাগম হয়। বিজেপিকে শুরু থেকে আক্রমণ করেন অভিষেক। গতকাল রাতে ওই বিধানসভা এলাকাতেই হরিজনপল্লি এলাকায় স্থানীয় এক গৃহবধূ ও তাঁর ২ বছরের শিশুকন্যাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁরা ভুলবশত বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলেছিলেন! ওই ঘটনার পর কয়েকজন বিজেপি কর্মী তাঁদের বাড়িতে চড়াও হন! মেয়ের সামনেই মাকে মারধর, হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

ঘটনায় সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। এদিন ওই নিগ্রহের ঘটনাতেই মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, “আমার কাছে সবার নাম রয়েছে। ৪ তারিখের পরে এদের সবাইকে ওই মহিলা ও তাঁর দুই বছরের ছোটমেয়ের সামনে ক্ষমা চাইতে হবে।” তিনি আরও জানান, ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আটজন অভিযুক্তের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন। জেলা প্রশাসনের উপর আস্থা আছে বলে তিনি জানিয়েছেন। আগামী চার তারিখ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ফল ঘোষণা। তারপরই এইসব কিছু খতিয়ে দেখা হবে! সেই ইঙ্গিতও তিনি করেছেন। এদিন অভিষেক বলেন, “আমি বিজেপির নেতাদের অনুরোধ করব, যদি ভাবেন লম্ফঝম্প করে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করবেন, তাহলে ৪ তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.