এখনও সব জায়গায় ট্রাইব্যুনাল ঠিকভাবে সব জায়গায় কাজ শুরু করেনি। পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। এরমধ্যেই আরও একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার রাতে সেই তালিকা প্রকাশ হয়। কমিশনের তথ্য অনুযায়ী, বিচারাধীন থাকা ৬০ লাখ নামের মধ্যে ৫৮ লক্ষ নামের নিস্পত্তি হয়ে গিয়েছে। আজ সোমবার আরও একটি তালিকা প্রকাশ করা হবে। কমিশনের দাবি, এদিনই বিচারাধীন থাকা সমস্ত নামেরই নিস্পত্তি হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত ঠিক কত নাম বাদ পড়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অভিযোগ উঠছে, কমিশনের অতিরিক্ত তালিকায় একাধিক যোগ্য ভোটারের নাম রয়েছে। এই অবস্থায় ট্রাইব্যুনাল পুরো দমে কাজ শুরু না হওয়ায় তাঁরা এবার ভোট দিতে পারবেন কি না তা এখনও ধোঁয়াশা।
এই বিষয়ে আরও খবর
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এসআইআরের পর রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন প্রায় ৬৪ লক্ষ। বিচারাধীনের তালিকায় ছিলেন ৬০ লক্ষ। সুপ্রিম নির্দেশে বিচারাধীন থাকা নামের নিষ্পত্তি করছেন বিচারবিভাগীয় আধিকারিকরা। সেই কাজ একেবারে শেষ পর্যায়ে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফা অর্থাৎ আগামী ২৩ এপ্রিল ভোটের আগে এদিনই ভোটার তালিকা ফ্রিজ করে দেবে কমিশন। ফলে নতুন করে আর কোনও নাম যুক্ত হবে না। তালিকায় থাকা ভোটাররাই ভোট (West Bengal Assembly Election) দিতে পারবেন। কিন্তু সেই সংখ্যাটা কত সেই সংক্রান্ত তালিকা প্রার্থীদের হাতে আগামী ৯ এপ্রিল তুলে দেবে কমিশন।
অন্যদিকে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল ভোটের আগে তালিকা ফ্রিজ করে দেওয়া হবে ৯ তারিখই। আর তালিকা প্রার্থীদের হাতে দেওয়া হবে আগামী ১২ এপ্রিল। তবে এখনও পর্যন্ত ট্রাইব্যুনাল ঠিক মতো কাজ করা নিয়ে কমিশনের একটি সূত্র জানাচ্ছে, পরিকাঠামো তৈরি করে বিচারপতিদের কাজ শুরু করতে এখনও কম করে একমাস সময় লাগবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘স্বাধীন বালোচিস্তান’, ১১ আগস্টের উৎসবে নিষেধাজ্ঞা পাকিস্তানের, কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট
-
বন্যায় ভেসেছে ঘর, ত্রাণশিবিরে আশ্রয়, সেই অসম থেকেই জাতীয় ক্যারাটেতে সোনা জনমণির
-
সবচেয়ে ভয়ংকর! সর্বগ্রাসী দাবানলের শিকার কানাডা, জারি জরুরি অবস্থা
-
মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে, কেমন আছেন আমিন?
-
এক ফোনে চোখের আলো! চক্ষুদানে বাংলায় নতুন প্রচার
নিবেদিত






