ভোটের (Bengal Election 2026) মুখে বড়সড় ভাঙন রাজ্য কংগ্রেসে। তৃণমূলে যোগ দিচ্ছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা-সহ ৩ নেতা। আজ, শনিবার মুর্শিদাবাদের লালবাগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসকদলে যোগ দেওয়ার কথা। সূত্রের খবর, তাঁরা লালবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নির্বাচনের মুখে এই দলবদল মুর্শিদাবাদ তথা রাজ্যে কংগ্রেসের অবস্থা আরও দুর্বল করবে বলেই মত রাজনৈতিক মহলের।
এই বিষয়ে আরও খবর
তৃণমূলে যোগ দিচ্ছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা। প্রদেশ কংগ্রেস সোশাল মিডিয়ার সম্পাদক সাবিকুল ইসলাম ও রঘুনাথগঞ্জের যুব কংগ্রেস নেতা শেখ রবিউল রহমান। তাঁরা গাড়ি করে লালবাগে অভিষেকের সভাস্থলে যাচ্ছেন। সূত্র মারফত জানা গিয়েছে, অধীর চৌধুরীর সঙ্গে একাধিকবার বিবাদে জড়িয়ে পড়েন হাসানুজ্জামান। গত বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন। পরে উপনির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি দল। প্রার্থী করা হয় বাইরন বিশ্বাসকে। তিনি পরে দলবদল করে তৃণমূলে যান। স্থানীয় নেতৃত্বের দাবি, প্রার্থী না করায় সেই ক্ষোভ ছিলই। সেই আগুনে ঘি পড়ে চলতি নির্বাচনে সাগরদিঘিতে মনোজ চক্রবর্তীকে প্রার্থী করায়।
হাসানুজ্জামান-সহ বেশ কিছু নেতা অভিযোগ তোলেন অধীর চৌধুরী তৃণমূলকে এই আসন উপহার দেওয়ার জন্য মনোজকে প্রার্থী করিয়েছেন। তারপরই এবার সরাসরি তৃণমূলেই যোগ দিচ্ছেন হাসানুজ্জামান। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যাচ্ছেন আরও দুই নেতাকে। অভিষেকের লালবাগের সভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন বলে খবর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?
-
পুরুষসঙ্গীর প্রয়োজন পড়ে না, নিজেদের ক্লোন বানিয়েই লক্ষ বছর ধরে বংশরক্ষা এই আশ্চর্য মাছের
নিবেদিত






