বঙ্গ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়ালেন ইন্ডিয়া জোটের আরও এক শরিক। শিব সেনার উদ্ধব শিবিরের সুপ্রিমো উদ্ধব ঠাকরে সাফ বলে দিচ্ছেন, “মমতা বাংলায় বাঘিনীর মতো লড়ছেন। তাঁরই জেতা উচিত।”
বস্তুত বাংলার নির্বাচনে (West Bengal Assembly Election 2026) কংগ্রেস এবং বামেরা ছাড়া ইন্ডিয়া জোটের সব শরিক দলই তৃণমূলের পাশে। অরবিন্দ কেজরিওয়াল একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা মমতার হয়ে সুর চড়িয়েছেন। ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন সরাসরি বাংলায় প্রচারেও এসেছেন। এবার উদ্ধব ঠাকরে মমতা এবং তৃণমূলের হয়ে সুর চড়ালেন।
আরও পড়ুন:
মহারাষ্ট্রের এক সভায় উদ্ধব বলেছেন, “বাংলার বাঘিনী একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে। তিনিই জিতবেন।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ইতিমধ্যেই রাজ্যে প্রচার করে গিয়েছেন। সেটা নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে উদ্ধবের মুখে। তিনি বলছেন, “এখানে আইনশৃঙ্খলার বেহাল দশা। এখানে প্রকাশ্যে মাদক পাওয়া যাচ্ছে। স্বঘোষিত ধর্মগুরুরা র্যাকেট চালাচ্ছে। আর মুখ্যমন্ত্রী বাংলায় যাচ্ছেন প্রচার করতে।” বাংলার ভোটের জন্য কমিশন যে নজিরবিহীন কড়াকড়ি করছে সেটাকেও কটাক্ষ করেছেন উদ্ধব। তাঁর কথায়, “বাংলায় ২০ লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে জেতার চেষ্টা করছে। এরপর জিতে গেলে কৃতিত্ব দাবি করবে বিজেপি। মণিপুরে জাতিদাঙ্গা রোখার জন্য ৫০ হাজার বাহিনীও ছিল না।”
উদ্ধব যেভাবে ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে মমতার পাশে দাঁড়ালেন সেটা বেশ তাৎপর্যপূর্ণ। তৃণমূল নেত্রীর সঙ্গে অবশ্য উদ্ধব ঠাকরের সম্পর্ক দীর্ঘদিনের। লোকসভা ভোটের আগেও শিব সেনার উদ্ধব শিবিরের সুপ্রিমোর সঙ্গে কথা বলেছেন মমতা। ভোটের পর মহারাষ্ট্রে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা করে আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বস্তুত ইন্ডিয়া জোটের অন্দরে উদ্ধব এবং মমতার আলাদা রসায়ন রয়েছে। সেটারই প্রতিফলন দেখা গেল উদ্ধবের বক্তব্যে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্তের উন্মোচন! কৃত্রিম সূর্য তৈরির দোরগোড়ায় ভারত
-
রাম, হুইস্কি এবং ভদকার অ্যালকোহল আসলে একই! তাহলে তফাত গড়ে দেয় কোনটা
-
পুজোয় ৬০ হাজার মণ্ডপে জ্বলবে আলো, নিখরচায় বিদ্যুৎ সরবরাহে বড় পদক্ষেপ রাজ্যের
-
এবার বামেদের উদ্যোগ হলদিয়ায় বিশ্বকর্মা পুজো! হাই কোর্ট থেকে অনুমতি আদায় সিটুর
-
সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট, পরকীয়ায় মজে ট্রাম্প? ভাইরাল ছবিতে তুঙ্গে জল্পনা
নিবেদিত


