Advertisement
Advertisement
Manoj Tiwari

‘অন্য দলের অফার আছে’, টিকিট না পেয়ে ‘অভিমানী’ দিদির ‘দুঃসময়ের সৈনিক’ মনোজ তিওয়ারি

WB Assembly Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর এতদিন সেভাবে মুখ খোলেননি মনোজ। এবার তিনি একপ্রকার বিস্ফোরণ ঘটালেন।

আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৮:৩৪

link
আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৮:৩৪

options
link
‘অন্য দলের অফার আছে’, টিকিট না পেয়ে ‘অভিমানী’ দিদির ‘দুঃসময়ের সৈনিক’ মনোজ তিওয়ারি zoom
মনোজ তিওয়ারি। ফাইল ছবি।
Advertisement

রাজ্যে পটপরিবর্তনের পর থেকেই তৃণমূলের প্রার্থী তালিকায় প্রতিবারই চমক থাকে। বিনোদুনিয়া এবং খেলার দুনিয়া দুই ক্ষেত্র থেকেই প্রার্থী তালিকায় প্রতিবার কোনও না কোনও নতুন মুখ উঠে আসেন। যেমনটা একুশের ভোটে উঠে এসেছিল মনোজ তিওয়ারির নাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে তাঁকে টিকিট দিয়েছিলেন তাই নয়, ভোটের পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেন। কিন্তু সেই মনোজকে (Manoj Tiwary) এবার আর টিকিট দেয়নি তৃণমূল। যা নিয়ে কিছুটা হতাশ, কিছুটা অভিমানী বাংলা দলের প্রাক্তন অধিনায়ক।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর এতদিন সেভাবে মুখ খোলেননি মনোজ। এবার তিনি একপ্রকার বিস্ফোরণ ঘটালেন। অন্য দলে যোগদানের সম্ভাবনাও যে তিনি উড়িয়ে দিচ্ছেন না, সেটা স্পষ্ট বোঝা গেল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কথায়। মনোজ সাফ বললেন, “অন্য দল থেকে অফার আছে। তবে এখনও কিছু ঠিক করিনি। স্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

Advertisement

দল টিকিট না দেওয়ায় তিনি কি হতাশ? মনোজ বলছেন, “খারাপ লাগা তো থাকবেই। পাঁচ বছর আগে একদিন অনেকগুলো মিসড কল পাই। তখন আমি প্র্যাকটিস করছিলাম। তারপর ফোন করি সেই নম্বরে। আমাকে বলা হয়, দিদি কথা বলতে চায়। তখন দিদিকে যেভাবে বিরোধী শিবিরের বড় বড় নেতারা অপমান করছিল, সেটা আমার জেদ বাড়িয়ে দেয়।” মনোজের কথায় অভিমান যেন ঠিকরে পড়ছিল, “আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছি। রাজনীতির মাধ্যমে আরও বেশি মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। আমার এলাকার মানুষ জানে, কতটা কাজ করেছি।” 

এবার কি মনোজ অন্য কোনও দলে নাম লেখাবেন? রাজ্যের বিদায়ী ক্রীড়ামন্ত্রীর কথায় অন্তত সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতবার বিজেপির হেভিওয়েট প্রার্থী রথীন চক্রবর্তীকে ৩২,৬০৩ ভোটের বড় ব্যবধানে হারিয়ে বিধানসভায় পা রেখেছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। লড়াইটা কঠিন ছিল। এবার কি নতুন কোনও পিচে ব্যাটিং?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.