Advertisement
Advertisement
West Bengal Assembly Election 2026

‘রাজ্যের ৭.৫ কোটি ভোটারই বিচারাধীন’, কমিশনের ওয়েবসাইটে গরমিল, তোপ তৃণমূলের

'ওরা বাংলার প্রতিটি ভোটারকে প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী হিসাবে দাগিয়ে দিতে চাইছে।', তোপ তৃণমূলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৪:২৫

options
link
‘রাজ্যের ৭.৫ কোটি ভোটারই বিচারাধীন’, কমিশনের ওয়েবসাইটে গরমিল, তোপ তৃণমূলের zoom
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফাইল ছবি।

নির্বাচন কমিশনের (Election Commission) সাইটে বিস্তর গরমিল। এপিক নম্বর দিয়ে তথ্য জানতে চাইলে সকলকেই দেখানো হচ্ছে, ‘নির্বাচক বিবেচনাধীন।’ অর্থাৎ ‘UNDER ADJUDICATION।’ মঙ্গলবার রাতের দিকে এই সমস্যা দেখা যায়। প্রায় ঘণ্টা দুয়েক বাদে সমস্যা মিটেছে বলে দাবি করে কমিশন।

সোমবার গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। অথচ, সেই তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পরও বহু জায়গার তথ্য মিলছে না। কোথাও তথ্য দেখা গেলেও ডাউনলোড করা যাচ্ছে না। এমন নানাবিধ সমস্যার মধ্যে মঙ্গলবার রাতে আচমকা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেখা যায়, রাজ্যের সমস্ত ভোটার বিচারাধীন। নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করলে বৈধ ভোটারদেরও দেখানো হচ্ছে ‘বিচারাধীন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ নিয়ে সরব হয় শাসকদল তৃণমূল কংগ্রেস। শাসকদলের তরফে সোশাল মিডিয়ায় বলা হয়, ‘আপনাকে হয়তো শুনানির জন্য ডাকা হয়নি, চূড়ান্ত ভোটার তালিকায় হয়তো আপনার নামটা ছিল, আপনি হয়তো ম্যাপড ভোটার কিংবা আপনার কেস সাপ্লিমেন্টারি লিস্টে মিটে গেছে—তা সত্ত্বেও এখন আপনি নিজেকে UNDER ADJUDICATION হিসেবে দেখতে পাবেন। পুরো বাংলাকে কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করে দিয়েছে। বাংলার প্রতিটি ভোটার এখন “UNDER ADJUDICATION”। ভ্যানিশ কমিশন এবং বিজেপি বাংলার পুরো ভোটার তালিকাকে সন্দেহভাজনে পরিণত করেছে।’ তৃণমূল অভিযোগ করে, ‘ওরা বাংলার প্রতিটি ভোটারকে প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী হিসাবে দাগিয়ে দিতে চাইছে। ওরা যখন বলেছিল বাঁচতে চাই, বিজেপি তাই, তখন ওরা ঠিক এটাই বুঝিয়েছিল।’

ওয়েবসাইটের গলদে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় নির্বাচন কমিশন। পরে কমিশন জানায়, বিষয়টি প্রযুক্তিগত ভুলের জন্য সমস্যা হয়েছে। সার্ভারে ত্রুটি অথবা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে। প্রায় ঘণ্টা দুয়েক বাদে সমস্যার সমাধান হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.