Advertisement
Advertisement
ভোট দ্বিতীয়া
WB Assembly Election 2026

ভোট দ্বিতীয়ায় নজরে ২০ হেভিওয়েট, শেষ হাসি হাসবে কে?

ভোট দ্বিতীয়ায় শাসক-বিরোধী সব দলই নিজেদের সেরা সেনাপতিদের ময়দানে নামিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ২২:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ২২:৪৫

options
link
ভোট দ্বিতীয়ায় নজরে ২০ হেভিওয়েট, শেষ হাসি হাসবে কে? zoom
দ্বিতীয়দফায় হেভিওয়েট প্রার্থীরা।

কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বঙ্গভোটের (WB Assembly Election 2026) প্রথম দফা কেটেছে নির্বিঘ্নেই। বুধবার দ্বিতীয় তথা শেষদফার ভোটগ্রহণ। দক্ষিণবঙ্গের মোট ৭ জেলার ১৪২ আসনে নির্বাচন। এবার ভাগ্য নির্ধারণ মোট ১৪৪৮ জন প্রার্থীর। তালিকায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তাঁর বিরুদ্ধেই বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘হটস্পট’ ভবানীপুরের দিকেই নজর গোটা দেশের। 

ভোট দ্বিতীয়ায় শাসক-বিরোধী সব দলই নিজেদের সেরা সেনাপতিদের ময়দানে নামিয়েছে। বিশেষ করে তৃণমূল-বিজেপি তো বটেই। অন্যদিকে নজরে রয়েছেন বামেদের সঙ্গে জোটে থাকা আইএসএফের দুই প্রার্থীও। রাজনৈতিক আলোচনায় প্রথম সারিতে থাকা ভাঙড়ে এবারও প্রার্থী হয়েছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। অন্যদিকে ভোটের (WB Assembly Election 2026) আগে জোড়াফুল ছেড়ে আইএসএফে যোগ দিয়ে ভোটে লড়ছেন ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম। ক্যানিং পূর্ব বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে থাকবেন তিনি। এই পর্বে শাসকদলের তরফে যে হেভিওয়েটরা নামছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। দু’জনেই রাজ্যের বিদায়ী মন্ত্রী। এছাড়াও এবার বিশেষভাবে নজরে বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। নজরে থাকছেন বিদায়ী মন্ত্রী সুজিত বসু, শশী পাঁজা প্রমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপির হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দুটি কেন্দ্রের মধ্যে প্রথমপর্বেই নন্দীগ্রামে ভোট মিটে গিয়েছে। নজর এবার ভবানীপুরে। অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে অর্জুন সিং। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, মানিকতলা কেন্দ্রে বিজেপির প্রার্থী তাপস রায়। 

ভোট দ্বিতীয়ার হেভিওয়েট

১. মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর, তৃণমূল
২. শুভেন্দু অধিকারী, ভবানীপুর, বিজেপি
৩. ফিরহাদ হাকিম, কলকাতা বন্দর, তৃণমূল
৪. অরূপ বিশ্বাস, টালিগঞ্জ, তৃণমূল
৫. মীনাক্ষী মুখোপাধ্যায়, উত্তরপাড়া, সিপিএম
৬. তাপস রায়, মানিকতলা, বিজেপি
৭. অর্জুন সিং, নোয়াপাড়া, বিজেপি
৮. মদন মিত্র, কামারহাটি, তৃণমূল
৯. জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়া, তৃণমূল
১০. কুণাল ঘোষ, বেলেঘাটা, তৃণমূল
১১. নওশাদ সিদ্দিকি, ভাঙড়, আইএসএফ
১২. স্বপন দাশগুপ্ত, রাসবিহারী, বিজেপি
১৩. শওকত মোল্লা, ভাঙড়, তৃণমূল
১৪. আরাবুল ইসলাম, ক্যানিং পূর্ব, আইএসএফ
১৫. সোহম চক্রবর্তী, করিমপুর, তৃণমূল
১৬. রূপা গঙ্গোপাধ্যায়, সোনারপুর দক্ষিণ, বিজেপি
১৭. সজল ঘোষ, বরানগর, বিজেপি
১৮. রত্না দেবনাথ, পানিহাটি, বিজেপি
১৯. হিরণ, শ্যামপুর, বিজেপি
২০. রাজ চক্রবর্তী, বারাকপুর, তৃণমূল

এর বাইরে দ্বিতীয় দফায় নজরে রয়েছেন বামেদের প্রার্থী ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ও। উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.