রবিবার রাতে হাওড়ার (Howrah) লিলুয়ায় তাণ্ডব। দু’পক্ষের সংঘর্ষে চরম উত্তেজনা। দু’পক্ষের মধ্যে চলে লাথি-ঘুষি। অশান্তির মাঝেই রাস্তায় তরোয়াল হাতে ঘুরতে দেখা যায় এক যুবককে। মহিলাদের হুমকির অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় লিলুয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আনন্দ করছিলেন কয়েকজন যুবক। কেক কাটা চলছিল। ঠিক সে সময়ই অন্য পক্ষের একদল যুবক তাঁদের লক্ষ্য করে গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক মারামারি। একে অপরকে লক্ষ্য করে উড়ে আসে লাথি-ঘুষি। অশান্তির একটি ভিডিও ভাইরাল হয় মুহূর্তে। সেই ভিডিওতে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন) দেখা যাচ্ছে, তরোয়াল হাতে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন এক যুবক। এক মহিলা বাধা দিতে গেলেই তাঁকে ঘিরে হুমকি দিতেও দেখা যায়। অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষে আহত হন অন্তত পাঁচজন। রবিবার রাতে লিলুয়ার দাগার বাগান এলাকার ঘটনায় ব্যাপক উত্তেজনা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, লিলুয়ায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের অশান্তি। রবিবার রাতে সেই অশান্তিই ভয়ঙ্কর আকার নেয়। গালিগালাজ থেকে হাতাহাতি। অস্ত্র হাতেও চলে তাণ্ডব। যার জেরে ভয়ে কাঁটা এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়ায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের অশান্তি। রবিবার রাতে সেই অশান্তিই ভয়ঙ্কর আকার নেয়। অভিযোগ, ডোমজুড় বিধানসভার প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীদের সঙ্গে বর্তমানে ওই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তাপস মাইতির অনুগামীদের বিবাদ থেকেই কার্যত হুলস্থুল কাণ্ড হাওড়ার লিলুয়ায়। গালিগালাজ থেকে হাতাহাতি। অস্ত্র হাতেও চলে তাণ্ডব। যার জেরে ভয়ে কাঁটা এলাকার বাসিন্দারা। ঘটনায় দু’পক্ষের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ পিকেট।h
সর্বশেষ খবর
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
নিবেদিত


