Advertisement
Advertisement
Suvendu Adhikari

আলাপনের পদে সুব্রত! মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রধান উপদেষ্টা ‘অবজার্ভার’ গুপ্ত

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালা।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৯:০৮

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৯:০৮

options
link
আলাপনের পদে সুব্রত! মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রধান উপদেষ্টা ‘অবজার্ভার’ গুপ্ত zoom
নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত
Advertisement

ছাব্বিশে বাংলার বিধানসভা ভোট সুষ্ঠুভাবে করানোর কারিগর এবার নতুন দায়িত্বে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত হলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা। এতদিন এই পদে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা। ৪ মে ভোটের ফলপ্রকাশের পরই সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। বিকেলেই তাঁর উপদেষ্টা পদে নাম ঘোষণা হল সুব্রত গুপ্তর। এছাড়া শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালা। সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা পদে এলেন সুব্রত গুপ্ত। জারি বিজ্ঞপ্তি

রাজ্যে ভোট ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের তরফে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল সুব্রত গুপ্তকে। তাঁর তত্বাবধানে সুষ্ঠুভাবে এবং সর্বোপরি রক্তপাতহীন নির্বাচন হয়েছে। ‘পরিবর্তনে’র বাংলায় এবার প্রাক্তন আইএএস-কে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার। সুব্রত গুপ্ত হলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর বিকেলে রাজ্য সরকারের তরফ থেকে নোটিস দিয়ে তা জানানো হয়েছে।

Advertisement
নতুন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হলেন শান্তনু বালা। বিজ্ঞপ্তি সরকারের

নতুন মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক কাজে সাহায্য করতে আরও একজন আইএএস-কে নিয়োগ করা হয়েছে। তিনি হলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালা। তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব। এরপর রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব কে হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, রাজ্যের সিইও মনোজ আগরওয়াল হতে পারেন নতুন বিজেপি সরকারের মুখ্যসচিব। স্বরাষ্ট্রসচিব পদে এখনও কারও নাম নিয়ে আলোচনা নেই। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.