Advertisement
Advertisement
SIR in West Bengal

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র জালে এবার ২ কংগ্রেস নেতা, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মুক্ত দলের প্রার্থী

NIA অফিস থেকে বেরিয়ে মোথাবাড়ি কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী অভিযোগ করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।

Advertisement
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৩:১১

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৩:১১

options
link
মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র জালে এবার ২ কংগ্রেস নেতা, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মুক্ত দলের প্রার্থী zoom
মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেপ্তার দুই কংগ্রেস নেতা। নিজস্ব ছবি

মোথাবাড়িতে এসআইআরের (SIR in West Bengal) কাজে যাওয়া বিচারকদের আটকে রেখে অশান্তির ঘটনায় এবার কংগ্রেস যোগ! এনআইএ-র হাতে গ্রেপ্তার হলেন ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ। গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র মালদহ জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেনকেও। রবিবার ফরাক্কার টাউনশিপে এনআইএ-র ক্যাম্পে রাতভর জেরা করার পর সোমবার সকালে তাঁদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দীর্ঘ প্রায় ১০ ঘন্টা জেরা করার পর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম ওরফে বাবু চৌধুরীকে বাড়ি যাওয়ার অনুমতি দেন এনআইএ-র তদন্তকারীরা। কংগ্রেস প্রার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। খতিয়ে দেখা হচ্ছে হচ্ছে কললিস্ট এবং মেসেজ। পরবর্তীতে তাঁকে ফের তলব করতে পারে এনআইএ বলে সূত্রের খবর। এদিন এনআইএ অফিস থেকে ফিরে সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে মোথাবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী অভিযোগ করেন, বিজেপি নয়,তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।

এদিকে, রবিবার দীর্ঘ প্রায় ১০ ঘন্টা জেরা করার পর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম ওরফে বাবু চৌধুরীকে বাড়ি যাওয়ার অনুমতি দেন এনআইএ-র তদন্তকারীরা। কংগ্রেস প্রার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। খতিয়ে দেখা হচ্ছে হচ্ছে কললিস্ট এবং মেসেজ। পরবর্তীতে তাঁকে ফের তলব করতে পারে এনআইএ বলে সূত্রের খবর। এদিন এনআইএ অফিস থেকে ফিরে সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে মোথাবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী অভিযোগ করেন, বিজেপি নয়, মোথাবাড়ি কাণ্ডে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী।

গত পয়লা এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটকে রাখার ঘটনায় রবিবার বিকেলে আলিনগর এলাকা থেকে এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করেন। সেই সঙ্গে তাঁর সঙ্গী আরও দুই কংগ্রেস কর্মী আসিফ শেখ এবং শাহাদাত হোসেনকে আটক করে নিয়ে যায় ফরাক্কার এনআইএ অফিসে। সেখানে তিনজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। পৃথক পৃথকভাবে জেরা চলে রাত প্রায় আড়াইটা পর্যন্ত। তারপর কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে ছেড়ে দেওয়া হলেও তাঁর দুই সঙ্গীকে এনআইএ গ্রেপ্তার করে। মালদহের মোথাবাড়ির বাসিন্দা ধৃত আসিফ শেখ জেলা ছাত্র পরিষদের সভাপতি পদে রয়েছেন। অপর ধৃত শাহাদাত হোসেন কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা কমিটির সদস্য।

মোথাবাড়ির ঘটনায় রবিবার এনআইএ গ্রেপ্তার করেছিল এলাকার এক স্থানীয় আইএসএফ কর্মীকে। ধৃতের নাম গোলাম রাব্বানি। তাঁর বাড়ি মোথাবাড়ির প্রতাপপুর গ্রামে। ঘটনায় পুলিশের হাতে আগেই গ্রেপ্তার হয়েছিলেন মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি কাদেরি। তারপর ঘটনার অন্যতম মূল পান্ডা তথা মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে রাজ্যের সিআইডি। এ নিয়ে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় এনআইএ-র হাতে প্রথম গ্রেপ্তার গোলাম রাব্বানি। তারপর আসিফ শেখ এবং শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করল এনআইএ। মোথাবাড়ি ঘটনার তদন্তে নেমে কয়েকদিনের মধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজই তিনজনকে আদালতে পেশ করা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.