Advertisement
Advertisement
Sheikh Hasina

বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই শুভেচ্ছা হাসিনার

এই মুহূর্তে দিল্লির 'রাজনৈতিক আশ্রয়ে' রয়েছেন হাসিনা। বাংলায় বিজেপি সরকারে আসতেই শুভেচ্ছা জানালেন মুজিবকন্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ২১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ২১:২৫

options
link
বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই শুভেচ্ছা হাসিনার zoom
বঙ্গে বিজেপিকে জয়ের শুভেচ্ছা শেখ হাসিনার। বিশেষভাবে নাম উল্লেখ শুভেন্দু অধিকারীর

দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দেশ ছেড়ে ভারতে চলে আসার পর বাংলার সেসময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, ‘‘শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। তাঁকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন।” এবার বঙ্গে পালাবদলের পর সেই শুভেন্দু অধিকারীকেই বিশেষভাবে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। বৃহস্পতিবার হাসিনার তরফে আওয়ামি লিগের তরফে বিবৃতি জারি করে জানানো হল, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামি লিগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা।’ বিশেষ বার্তা দিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

২০২৪ থেকে ২০২৬ সাল – গত দু’বছরের বারবার হুঙ্কার, আস্ফালন দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। দেশে ফেরা দূরের কথা, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে তাঁর দল আওয়ামি লিগ তাতে অংশগ্রহণ করার পর্যন্ত অনুমতি পায়নি। বাংলাদেশে এখন বিএনপির সরকার, খালেদাপুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী। নতুন সরকার হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনও নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি। তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করে ওয়াকিবহাল মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অথচ গত দু’বছরে হাসিনাকে সমর্থন করা শুভেন্দু অধিকারীর ভাগ্য বদলেছে। বাংলার বিরোধী দলনেতা থেকে আজ তিনি মুখ্যমন্ত্রী। এই উত্তরণের পর দুর্দিনের ‘বন্ধু’কে শুভেচ্ছা জানাতে ভোলেননি শেখ হাসিনা। তাই বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই তিনি বিবৃতি জারি করে শুভেচ্ছা জানালেন। ওই বিবৃতিতে বিশেষ করে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী।’ আর তাতেই বিস্মিত অনেকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.