Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Sayak Chakraborty

মিছিলে না হেঁটেও মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ডাক! ‘ভিআইপি আমন্ত্রণে’ আবেগে ভাসছেন সায়ক

গোমাংস কাণ্ড অতীত! বঙ্গে গেরুয়া ঝড় বইতেই অন্তরাল থেকে লাইমলাইটে সায়ক চক্রবর্তী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১২:২৩

options
link
মিছিলে না হেঁটেও মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ডাক! ‘ভিআইপি আমন্ত্রণে’ আবেগে ভাসছেন সায়ক zoom
শপথগ্রহণে 'ভিআইপি আমন্ত্রণে' আবেগে ভাসছেন সায়ক চক্রবর্তী। ছবি- ফেসবুক

চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিক। গোমাংস কাণ্ডের জেরে কম কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়নি সায়ক চক্রবর্তীকে (Sayak Chakraborty)। দীর্ঘ একমাস ধরে চলা বিতর্কের রেশে শেষমেশ সোশাল মিডিয়া থেকে বিরতি ঘোষণা করেছিলেন অভিনেতা ইনফ্লুয়েন্সার! এবার বঙ্গে গেরুয়া ঝড় বইতেই ফের একবার চর্চার শিরোনামে সায়ক। শনিবার ব্রিগেডে আয়োজিত মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের অনুষ্ঠানে ‘ভিআইপি’ আমন্ত্রণ পেয়েছেন তিনি। শুক্রবার সেই আনন্দঘন মুহূর্ত সোশাল পাড়ায় ভাগ করে নিতেই ফের একবার সমালোচনার মুখে পড়তে হল সায়ক চক্রবর্তীকে।

‘অতীত কেচ্ছা’ ঘেঁটে একাংশের মন্তব্য, ‘যাক, বোঝা গেল মটন স্টেকের রহস্য। দুর্দান্ত ছিল ক্যাম্পেইনটা।…’ কারও বা কটাক্ষ, ‘গোমাংস কাণ্ডের পুরস্কার!’ কেউ বা আবার নতুন সরকারের ভিআইপি পাস বণ্টনের এহেন ধারা দেখে সোচ্চার হয়েছেন। সবমিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের অনুষ্ঠানে সায়ক চক্রবর্তীকে আমন্ত্রণ নিয়ে সরগরম সোশাল পাড়া।

শুক্রবার রাতে বঙ্গে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করে সায়ক লেখেন, ‘এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠানে ডাক পেলাম। কোনও মিছিলে না হেঁটে।’ এরপরই অভিনেতার মন্তব্য বাক্সে একপ্রকার কটাক্ষের ঝড় বয়ে যায়। নেটভুবনের ‘সেক্যুলার বাসিন্দারা’ ফের জানুয়ারি মাসের গোমাংস কাণ্ডের কথা মনে করিয়ে দিলেন অভিনেতা ইনফ্লুয়েন্সারকে। কটাক্ষ, সমালোচনার আবহে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ পোস্ট মুছে ফেলতে বাধ্য হন তিনি। কিন্তু ততক্ষণে নেটভুবনের আতশকাচে থাকা পোস্ট দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে!

Advertisement
Sayak Chakraborty receives VIP entry pass for Bengal CM oath-taking event.
সায়ক চক্রবর্তী।

‘অতীত কেচ্ছা’ ঘেঁটে একাংশের মন্তব্য, ‘যাক, বোঝা গেল মটন স্টেকের রহস্য। দুর্দান্ত ছিল ক্যাম্পেইনটা।…’ কারও বা কটাক্ষ, ‘গোমাংস কাণ্ডের পুরস্কার!’ কেউ বা আবার নতুন সরকারের ভিআইপি পাস বণ্টনের এহেন ধারা দেখে সোচ্চার হয়েছেন। সবমিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের অনুষ্ঠানে সায়ক চক্রবর্তীকে আমন্ত্রণ নিয়ে সরগরম সোশাল পাড়া। এদিকে শুক্রবার, শাহী ঘোষণায় বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই মেদিনিপুরের ভূমিপুত্রকে মন খুলে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ইনফ্লুয়েন্সার। সায়ক লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন।’

ফেসবুক লাইভে এহেন ঘটনা তুলে ধরার পরই পালটা কটাক্ষের শিকার হতে হয় সায়ককে। প্রকাশ্যে কেন বেয়াড়ার ধর্ম-পরিচয় নিয়ে কাটাছেঁড়া করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী? প্রশ্ন তুলেছিলেন নেটভুবনের একাংশ। সেসময়ে সায়ককে ‘বিজেপির দালাল’ বলেও কটাক্ষ করা হয়েছিল। এবার পদ্মে বসতি পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানে ডাক পেয়ে আবেগে ভাসলেন অভিনেতা ইনফ্লুয়েন্সার।

Sayak Chakraborty shares VIP pass for Suvendu Adhikari’s oath-taking ceremony on social media.

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পার্ক স্ট্রিট্রের রেস্তরাঁয় বন্ধুদের নিয়ে নৈশভোজ সারতে গিয়ে অনভিপ্রেত অভিজ্ঞতার সম্মুখীন সায়ক চক্রবর্তী। অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার দেওয়া সত্ত্বেও জনৈক ইসলাম ধর্মাবলম্বী বেয়ারা গরুর মাংসের স্টেক পরিবেশন করেছেন তাঁদের। যার জেরে পার্কস্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন টলিপাড়ার সেলেব ইনফ্লুয়েন্সার। কিন্তু ফেসবুক লাইভে এহেন ঘটনা তুলে ধরার পরই পালটা কটাক্ষের শিকার হতে হয় সায়ককে। প্রকাশ্যে কেন বেয়াড়ার ধর্ম-পরিচয় নিয়ে কাটাছেঁড়া করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী? প্রশ্ন তুলেছিলেন নেটভুবনের একাংশ। সেসময়ে সায়ককে ‘বিজেপির দালাল’ বলেও কটাক্ষ করা হয়েছিল। এবার পদ্মে বসতি পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানে ডাক পেয়ে আবেগে ভাসলেন অভিনেতা ইনফ্লুয়েন্সার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.