Advertisement
Advertisement
Bengal Election 2026

হিরণের হয়ে ভোটপ্রচার ‘দ্বিতীয় স্ত্রী’র! শাহী প্রচারে ‘জয় শ্রীরাম’ মন্ত্রে ‘মাচো স্বামী’র জয়কামনা ঋতিকার

বেনারসে বিবাহ অভিযানের ছবি ডিলিট! বিতর্কের পর নির্বাচনী আবহে প্রথমবার হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ২০:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ২০:৩৭

options
link
হিরণের হয়ে ভোটপ্রচার ‘দ্বিতীয় স্ত্রী’র! শাহী প্রচারে ‘জয় শ্রীরাম’ মন্ত্রে ‘মাচো স্বামী’র জয়কামনা ঋতিকার zoom
শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে অমিত শাহ। ছবি- ফেসবুক
Advertisement

বেনারসে বিবাহ অভিযান বিতর্কে আইনি ঝঞ্ঝাটের পর থেকেই লাইমলাইটের অন্তরালে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই এযাবৎকাল আধ্যাত্মিক মুহূর্ত চোখে পড়ত, তবে ছাব্বিশের ভোটমহারণে (Bengal Election 2026) ‘বিজেপির সৈনিক’ স্বামীকে নিয়ে একটি বাক্যও খরচ করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু নির্বাচনী আবহে এই প্রথমবার হিরণ চট্টোপাধ্যায়ের জন্য প্রচারের ‘ব্যাটন’ ধরতে দেখা গেল দ্বিতীয় স্ত্রী ঋতিকাকে।

প্রার্থী ঘোষণার পর থেকেই শ্যামপুরে আদা-জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এবার শ্যামপুরে পদ্মপ্রার্থী হিরণের সমর্থনে অমিত শাহ ভোটপ্রচার করতেই স্বামীকে নিয়ে গর্ব উজাড় করে দিলেন ঋতিকা গিরি।

প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যার জেরে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। ফলত, দ্বিতীয় বিয়ে বিতর্কের জেরে ছাব্বিশের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। তবে মার্চের ১৯ তারিখ পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় শত বিতর্ক সত্ত্বেও হিরণের উপর ভরসা হারায়নি দল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির ‘তুরুপের তাস’ তিনি। প্রার্থী ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় আদা-জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এবার শ্যামপুরে পদ্মপ্রার্থী হিরণের সমর্থনে অমিত শাহ ভোটপ্রচার করতেই স্বামীকে নিয়ে গর্ব উজাড় করে দিলেন ঋতিকা গিরি।

Advertisement
Bengal Election 2026: Amit Shah campaigns for Hiran Chatterjee in Shyampur
শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে অমিত শাহ। ছবি- ফেসবুক

শনিবার তারকা প্রার্থীর হয়ে শ্যামপুরে রোড শো করেন অমিত শাহ। হিরণ জিতলে সেতু তৈরি থেকে ইটশিল্পের উন্নতির প্রতিশ্রুতিও দিতে শোনা যায় তাঁকে। শাহী প্রচারের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়েই ভোটপরীক্ষার প্রাক্কালে ‘মাচো’ স্বামীর জয়কামনা করলেন ঋতিকা গিরি। তাঁর মন্তব্য, “অমিত শাহজি শ্যামপুরে এসেছিলেন। সেখানকার মানুষের এহেন উদ্দীপনা সত্যিই অতুলনীয়। মানুষের আবেগ, উচ্ছ্বাস এমনই বাঁধভাঙা ছিল যে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এহেন বিপুল সমর্থন সত্যিই অবিশ্বাস্য। জয় শ্রী রাম!” উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপিপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিপরীতে লড়ছেন তৃণমূলের নদেবাসী জানা। শেষমেশ শ্যামপুরে জয়ের হাসি কে হাসেন? চোখ থাকবে সেদিকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.