বুধবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে পোস্ট করে সেই সঙ্গে বাংলা মণীষীদের নাম বিকৃতি করার অভিযোগ তুলে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তুলে আনেন ‘বঙ্কিমদা’ বিতর্কও।
বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা লেখেন, “বঙ্কিমচন্দ্রের মতো বাংলার পূজনীয় মনীষীদের নাম নিয়েও বিকৃতি করা হচ্ছে। যারা বাংলার ইতিহাস জানে না, তারাই এমন করার ধৃষ্টতা দেখায়।” প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর লোকসভায় ‘বন্দে মাতরম’ প্রসঙ্গে বলতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে বিতর্কের শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল। এই বক্তব্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন।
আরও পড়ুন:
সাহিত্য সম্রাট, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
বঙ্কিমচন্দ্র ছিলেন বাংলার নবজাগরণের এক অগ্রণী কণ্ঠস্বর, আধুনিক বাংলা সাহিত্যের দিশারি। তাঁর ভাবনার গভীরতা ও ভাষার ঐশ্বর্য আমাদের আজও বিস্মিত করে।
তাঁর লেখনী পরাধীন ভারতবর্ষকে…
— Mamata Banerjee (@MamataOfficial) April 8, 2026
আজ সাহিত্যসম্রাটের প্রয়াণ দিবসে তিনি আরও একবার সেই প্রসঙ্গ তুললেন। তিনি লেখেন, “দুর্ভাগ্যবশত, আজ একদল মানুষ বাংলার মনীষীদের প্রাপ্য সম্মান না জানিয়ে, সস্তা রাজনীতির তাগিদে, তাঁদের অপব্যবহার করার চেষ্টা চালাচ্ছে।” তাঁর আরও সংযোজন, “বাংলার মনীষীরা আমাদের গর্ব, আমাদের আবেগের জায়গা। তাই যারা বাংলার ঐতিহ্যকে এভাবে অপমান করার চেষ্টা করছে, বাংলার মানুষই তাদের যোগ্য জবাব দেবে।”
সর্বশেষ খবর
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
নিবেদিত


