বঙ্গে গৈরিক সূর্যোদয়ে বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। এবার ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ। পঁচিশে বৈশাখের ‘রবি’ সকালে ব্রিগেডে বাংলায় শপথবাক্য পাঠ করে রাজ্যাভিষেক হল শুভেন্দু অধিকারীর। শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ করে বঙ্গের নবম মুখ্যমন্ত্রী মেদিনিপুরের ভূমিপুত্র। গোড়া থেকেই কৌতূহল ছিল, সংশ্লিষ্ট অনুষ্ঠানে টলিপাড়ার কোন কোন সেলেবদের দেখা যাবে? কারণ রাজ্যে পালাবদলের আবহে একাধিক শিল্পী হুড়মুড়িয়ে ‘গৈরিক অভিনন্দন’ জানাতে শুরু করেছেন। কিন্তু সকলকে চমকে দিয়ে এদিন ব্রিগেডের অনুষ্ঠানে যাঁকে দেখা গেল, তিনি আর কেউ নন টলিউডের আরেক সুপারস্টার জিৎ।
এই বিষয়ে আরও খবর
গত দেড় দশকে তৃণমূলের শাসনকালে টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক ঝড় বয়ে গেলেও ফোরাম কিংবা ফেডারেশনের কোনও মিটিংয়েই সেভাবে দেখা যায়নি জিৎকে! এমনকী ইন্ডাস্ট্রির অন্দরে বারবার ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ক্ষমতার আস্ফালনের অভিযোগ উঠলেও সুপারস্টার নির্লিপ্ত থেকেছেন। বরং টলিউডে সাম্যবাদ আনতে শাসকদলের অন্দরে থেকেও বারবার সুর চড়িয়েছিলেন দেব। এবার সেই অভিনেতাকে বঙ্গের গৈরিক সূর্যোদয়ে খুল্লমখুল্লা শামিল হতে দেখে যে কৌতূহল জাগবে, সেটাই স্বাভাবিক। তবে কি দেবের মতো রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন জিৎ?

পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। চোখে রোদচশমা। নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে এদিন ব্রিগেডে শপথগ্রহণের অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায় জিৎকে। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে তেইশটি বসন্ত পার করলেও টলিউডের ‘বস’ যেখানে রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকেন কিংবা সাতে-পাঁচে না থাকেন না বললেও অত্যুক্তি হয় না, সেখানে বঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ পাঠের অনুষ্ঠানে গিয়ে জিৎ কি তবে দৃঢ় চিত্তে গেরুয়া শিবিরকে সমর্থন করলেন? এহেন প্রশ্ন অমূলক নয়! কারণ বিগত দেড় দশকে তৃণমূলের শাসনকালে টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক ঝড় বয়ে গেলেও ফোরাম কিংবা ফেডারেশনের কোনও মিটিংয়েই দেখা যায়নি জিৎকে। এমনকী ইন্ডাস্ট্রির অন্দরে বারবার ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ক্ষমতার আস্ফালনের অভিযোগ উঠলেও সুপারস্টার নির্লিপ্ত থেকেছেন। বরং টলিউডে সাম্যবাদ আনতে শাসকদলের অন্দরে থেকেও বারবার সুর চড়িয়েছিলেন দেব। সেই অভিনেতাকে বঙ্গের গৈরিক সূর্যোদয়ে খুল্লমখুল্লা শামিল হতে দেখে যে কৌতূহল জাগবে, সেটাই স্বাভাবিক। তবে কি দেবের মতোই রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন জিৎ?
আসলে অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা নতুন ঘটনা নয়! টলিপাড়ার বহু তারকাই এযাবৎকাল রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। তালিকায় যেমন দেব, সোহম রয়েছেন তেমনই রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়রাও রয়েছেন। তৃণমূলের বিধ্বংসী হারের পর যদিও সংশ্লিষ্ট দলের তারকাপ্রার্থীরা লাইমলাইটের অন্তরালে। তবে এযাবৎকাল টলিউডে ‘কোণঠাসা’ হওয়ার অভিযোগ তোলা বিজেপি সমর্থক শিল্পীদের কিন্তু পালাবদলের হাওয়ায় উচ্ছ্বাস, উল্লাসের অন্ত নেই।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের
-
সময় বদলালেও টিকে থাকবে বন্ধুত্ব, সম্পর্ক অটুট রাখতে মেনে চলুন এই ৫ উপায়
-
উইপ্রো, টাটা গ্রুপে হাজার হাজার চাকরির সুযোগ! রাজ্যে প্রথমবার ‘কৌশল মহোৎসব’
-
জাতীয় পুরস্কার পেয়েই প্রযোজকের ভূমিকায় কার্তিক আরিয়ান, কার বায়োপিক দিয়ে হাতেখড়ি?
নিবেদিত






