Advertisement
Advertisement
Canning

হাসপাতালে উদ্ধার বিপুল গয়না-টাকা, লুটের ভয়ে চিকিৎসকের কাছে গচ্ছিত রেখে গা ঢাকা তৃণমূল নেতার!

ভোটের ফলপ্রকাশের রাতেই হাসপাতালে উদ্ধার হল সোনার গয়না, নগদ অর্থ। একটি সুটকেসের মধ্যে ওইসব রাখা হয়েছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৫:৪৪

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৫:৪৪

options
link
হাসপাতালে উদ্ধার বিপুল গয়না-টাকা, লুটের ভয়ে চিকিৎসকের কাছে গচ্ছিত রেখে গা ঢাকা তৃণমূল নেতার! zoom
উদ্ধার হওয়া টাকা-গয়না। ছবি- সংগৃহীত
Advertisement

ভোটের ফলপ্রকাশের রাতেই হাসপাতালে উদ্ধার হল সোনার গয়না, নগদ অর্থ। একটি সুটকেসের মধ্যে ওইসব রাখা হয়েছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)। এক তৃণমূল নেতা ওই সুটকেস করে ওই গয়না, টাকা পাঠিয়েছেন বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

গতকাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তৃণমূল কংগ্রেস বিপুল আসনে পরাজিত। ২০০-এর বেশি আসনে বিজেপি জয়লাভ করেছে বাংলায়। আগামী ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে রাজতে সরকার গড়বে বিজেপি। এবার রাজতের ন’টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনও আসন পায়নি। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের গড় ছিল। সেই জেলাতেও ১০টি আসনে জিতেছে বিজেপি। 

Advertisement

ওই সুটকেসের মধ্যে একাধিক ভোটার, আধার, প্যান কার্ডও পাওয়া গিয়েছে। টাকা-গয়না লুট হওয়ার ভয়ে কি ওই তৃণমূল নেতা সেসব হাসপাতালের ওই চিকিৎসকের কাছে পাঠিয়েছেন? নাকি ঘটনার মধ্যে অন্য কোনও বিষয় লুকিয়ে রয়েছে?

দিকে দিকে বিজেপির কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতেছেন। বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সেই আবহে ক্যানিংয়ের মঠেরদিঘি ব্লক হাসপাতালে পাওয়া গেল প্রচুর পরিমাণ সোনার গয়না-নগদ টাকা! হাসপাতালে কীভাবে ওইসব এল? তাই নিয়ে চর্চা শুরু হয়। পুলিশ ঘটনার তদন্তের জন্য ওই হাসপাতালে যায়। তদন্তে নেমে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সহের আলি মীর নামে এক তৃণমূল নেতা সুটকেস করে ওই বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না পাঠিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসক শাহরুখ খানের কাছে ওই সুটকেস রাখার জন্য পাঠানো হয়েছিল বলে প্রাথমিক দাবি। ওই ব্যক্তি ব্লক হাসপাতালের চিকিৎসক।

ওই সুটকেসের মধ্যে একাধিক ভোটার, আধার, প্যান কার্ডও পাওয়া গিয়েছে। টাকা-গয়না লুট হওয়ার ভয়ে কি ওই তৃণমূল নেতা সেসব হাসপাতালের ওই চিকিৎসকের কাছে পাঠিয়েছেন? নাকি ঘটনার মধ্যে অন্য কোনও বিষয় লুকিয়ে রয়েছে? হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ওই তৃণমূল নেতারও খোঁজ করছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.