ছাব্বিশের বিধানসভা ভোটের মাত্র কয়েকদিন আগে পরিবর্তনের ডাক দিয়েছিলেন রাজ্যপাল আর এন রবি (RN Ravi)। রাজ্যের পালাবদলের পরদিনই কালীঘাটে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন। বাংলার শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনা করলেন রাজ্যপাল।
লোকভবনের তরফে X হ্যান্ডেলে ছবি শেয়ার করা হয়। রাজ্যপাল লেখেন, “আর এন রবি এবং স্ত্রী লক্ষ্মী রবি কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন করেন। এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গের জনগণের সামগ্রিক কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা জানান।” বাংলার ভোটে বিজেপির অভাবনীয় সাফল্যের পরদিন রাজ্যপালের কালীঘাট মন্দিরে পুজো দেওয়া যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
রাজ্যপাল শ্রী আর. এন. রবি ও তাঁর সহধর্মিণী শ্রীমতী লক্ষ্মী রবি কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন করেন এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গের জনগণের সামগ্রিক কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা জানান।
#মাকালী #কালিঘাট #রাজ্যপালরবি #লোকভবন pic.twitter.com/DYPLRgvH8g— Lok Bhavan, West Bengal (@lokbhavan_wb) May 5, 2026
উল্লেখ্য, গত পয়লা বৈশাখে লোকভবনের এক অনুষ্ঠানে পরিবর্তনের ডাক দিয়েছিলেন রাজ্যপাল। জিডিপির হারের কথা উল্লেখ করে রাজ্যের ‘করুণ’ পরিস্থিতি তুলে ধরেন। তরুণ প্রজন্মকে পরিবর্তনের কর্মযজ্ঞে শামিল হওয়া আহ্বান জানান। বলেন, “ইতিবাচক হওয়ার প্রতিজ্ঞা করুন। পরিবর্তনের অংশ হোন। গৌরব পুনরুদ্ধার, উন্নততর হওয়ার পরিবর্তনের জন্য আমাদের প্রতিজ্ঞা করতেই হবে। যখন গোটা দেশ এতটা এগিয়ে গিয়েছে, তখন বাংলা পিছিয়ে থাকতে পারে না। বাংলাকেও সঙ্গী হতে হবে। নেতৃত্ব দিতে হবে হয়তো। এগিয়ে আসুন। শপথ নিন।” তা নিয়ে রাজনৈতিক তরজাও কিছু কম হয়নি। কয়েক ঘণ্টা পর উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভামঞ্চ থেকে রাজ্যপালকে নাম না করে ‘লাটসাহেব’ কটাক্ষ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডালাসে মেসি উৎসব, আজ গোল করলেই বিশ্বরেকর্ড ফুটবল রাজপুত্রের
-
ডিএ নিয়ে বড় ঘোষণা বাজেটে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা
-
‘ভারতের সঙ্গে যুদ্ধ করব’, সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লিকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
-
কেপ ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছে আফ্রিকার ‘পুঁচকে’ দেশ
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
নিবেদিত


