১৫ বছর পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে প্রাক্তন করে ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। এমন পরিবর্তনের কালে বিধানসভা ভোটে মাত্র একটি আসন পেলেও সামগ্রিকভাবে চাঙ্গা বাম শিবির। দলের নিচুতলার কর্মী থেকে শ্রমিক সংগঠন, নতুন উদ্যমে লড়াইয়ের উৎসাহ জুগিয়েছে ডোমকলের মুস্তাফিজুর রানার জয়। ১৫ বছর পর তৃণমূল শ্রমিক সংগঠনের হাত থেকে পুনর্দখল করল সিটু। হাড়োয়ার এই ঘটনায় রীতিমতো উচ্ছ্বসিত সেখানকার বাম নেতৃত্ব।
হাড়োয়া ডিএন ২৮ বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর একটি কার্যালয় ছিল। অভিযোগ, ২০১১ সালে রাজ্যে বাম জমানা পতনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে এই পার্টি অফিসটি রাতারাতি দখল করে নেয়। সিটু সদস্যদের কোনও প্রতিরোধই কাজে আসেনি। রীতিমতো গা-জোয়ারি চলে বলে অভিযোগ তুলেছিলেন নেতারা। সেখানে এতদিন কাজ চালাত তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
আরও পড়ুন:

কিন্তু সময়ের চাকা ঘুরে এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়েছে। এখন রাজ্যে বিজেপি জমানা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল বিরোধিতায় চাঙ্গা হয়ে উঠেছে। কোথাও কোথাও বেদখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করেছে সিপিএম, তালা খুলে ফের লাল পতাকা উড়েছে। সেভাবেই হাড়োয়ার ডিএন ২৮ বাসস্ট্যান্ডের কাছে সিটু কার্যালয়টি আইএনটিটিইউসি-র দখলমুক্ত হয়েছে। ফের চলে এসেছে তাদের হাতে। শনিবার সন্ধ্যায় সেখানে লাল পতাকা উড়িয়ে, চেয়ার সাজিয়ে বসেছিলেন কমরেডরা। এরিয়া কমিটির সদস্য শ্যামল দে বলেন, ‘‘২০১১ সালে তৃণমূলের গুন্ডারা রীতিমতো জবরদখল করেছিল এই পার্টি অফিস। এত বছর ধরে আইএনটিটিইউসি এখানে দাপট দেখাত। তবে ফলপ্রকাশের পর থেকে আর ওদের দেখা যাচ্ছে না। আমরা আজ এসে আমাদের পুরনো পার্টি অফিসটা দখল করেছি। ওরা এতদিন ধরে যা অত্যাচার করেছে, আজ থেকে আবার এখানে আমরা বসতে পারলাম। আমাদের দলের কার্যকলাপ চলবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজনীতিতে পা রাজনাথের দ্বিতীয় পুত্রের, উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতির দায়িত্বে নীরজ
-
নাচের স্টেপ ভুলে গেলেই ‘শার্টলেস’ হয়ে যান! সলমনের সিক্রেট ফাঁস করলেন কে?
-
রাস্তার গুণগতমমান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় বাসিন্দাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড তৃণমূল নেতার
-
আল কায়দার পকেটে ঢুকছে মার্কিন ত্রাণ! জেহাদিদের ‘পর্দা ফাঁস’ মাস্কের
-
আর জি কর মামলায় ‘গা ছাড়া মনোভাবে’ সিবিআইকে ভর্ৎসনা হাই কোর্টের, সিআইডি তদন্তের আর্জি পরিবারের
নিবেদিত


