তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়ির সামনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারী নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মমতার বাড়ির সামনে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতেই এই সিদ্ধান্ত।
এই বিষয়ে আরও খবর
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে থেকে গার্ডরেল তুলে নেওয়া হয়। কমে নিরাপত্তা। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে যে নিরাপত্তা তাঁর প্রয়োজন সেই নিরাপত্তা ব্যবস্থা এখনও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাংলার প্রথম বিজেপি সরকার শপথ নেওয়ার পরই একদল বিজেপিকর্মী সমর্থকরা পৌঁছে যান মমতার কালীঘাটের বাড়ির সামনে। বাইক বাহিনী জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। কয়েকজন অতিউৎসাহী বিজেপি সমর্থক গেটের সামনে স্লোগান দিতে থাকেন। আগে থেকে মোতায়েন পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরেই তৃণমূল সুপ্রিমোর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কোনও মিছিলকারী বা বিজেপি সমর্থকদের মমতার বাড়ির কাছে ঘেঁষতে দিচ্ছেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
VIDEO | Kolkata: BJP supporters celebrated outside TMC supremo Mamata Banerjee’s residence as Suvendu Adhikari took oath as the Chief Minister of West Bengal, with security forces deployed in the area.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/Ul0Dr6olxK
— Press Trust of India (@PTI_News) May 9, 2026
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর তৃণমূলনেত্রীর কালীঘাটের বাড়ির সামনে থেকে গার্ডরেল তুলে নেওয়া হয়। কমে নিরাপত্তা। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে যে নিরাপত্তা তাঁর প্রয়োজন সেই নিরাপত্তা ব্যবস্থা এখনও রয়েছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও নিরাপত্তা বলয় তুলে নেওয়া হয়েছে। তবে এ দিন তৃণমূল নেত্রীর বাড়ির সামনে বিজেপি কর্মীদের স্লোগানের পর মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা শওকত মোল্লা, সোনারপুরের কামালগাজি থেকে এনআইয়ের জালে
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
নিবেদিত






