ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) দুন্দুভি বাজতেই রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন দেব (Dev)। কাঠফাটা গরম উপেক্ষা করেই কখনও আকাশপথে, কখনও গাড়িতে, আবার কখনও বা পায়ে হেঁটেই আমজনতার কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপারস্টার সাংসদ। কিন্তু শুক্রবার প্রচারে বেরনোর প্রাক্কালে আচমকাই অসুস্থ পড়েন দেব। তবে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেও কর্তব্যে অবিচল দেব।
বৃহস্পতিবারও দিনভর প্রচার করেছেন। শুক্রবারও সকালেই বেরিয়েছিলেন। তবে গন্তব্যে উড়ে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, এদিন প্রথমে রানাঘাট, তারপর ভায়া মথুরাপুর হয়ে ঘটকপুকুরের একটি এলাকায় প্রচারে যাওয়ার কথা ছিল দেবের। তবে বেহালা ফ্লায়িং ক্লাব থেকে হেলিকপ্টারে আকাশপথে উড়ে যাওয়ার আগেই শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ। তৎক্ষণাৎ দেবের রক্তচাপ মাপা হয়। জানা গিয়েছে, তাঁর মাথাও খানিক ঘুরছিল।
আরও পড়ুন:
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদা-জল খেয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটপ্রচারের জন্য ছুটে বেড়াচ্ছেন দেব। সেজন্যই তারকা সাংসদের রুটিন বিভ্রাট ঘটছে নিত্যদিন। স্বাভাবিকভাবেই শেষ দফার ভোটপ্রচারের প্রাক্কালে খাওয়া-নাওয়া এমনকী বিশ্রামের সময়েরও ঠিক থাকছে না! জানা যায়, তীব্র দাবদাহে এই অনিয়মের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন দেব।

আসলে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদা-জল খেয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটপ্রচারের জন্য ছুটে বেড়াচ্ছেন দেব (Dev)। সেজন্যই তারকা সাংসদের রুটিন বিভ্রাট ঘটছে নিত্যদিন। স্বাভাবিকভাবেই শেষ দফার ভোটপ্রচারের প্রাক্কালে খাওয়া-নাওয়া এমনকী বিশ্রামের সময়েরও ঠিক থাকছে না! জানা যায়, তীব্র দাবদাহে এই অনিয়মের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন দেব। তবে অসুস্থতার মাঝেও কর্মসূচী বাতিল করেননি।জানা গেল, প্রাথমিক চিকিৎসার কিছুক্ষণের মধ্যেই সুস্থবোধ করেন দেব। তারপরই আকাশপথে ভোটপ্রচারের উদ্দেশে রওনা হন। যার জেরে প্রচারস্থলেও খানিক দেরিতেই পৌঁছেছেন সুপারস্টার সাংসদ। তবে আর পাঁচদিনের মতোই এদিনও ‘সৌজন্যের পোস্টারবয়’কে ঘিরে আমজনতার এহেন বিপুল উন্মাদনা ছিল দেখার মতো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কম্বলের নিচে খুনসুটির মাঝেই রাজবীরকে লাথি নন্দিনীর, সৃজলার সঙ্গেও তুমুল ঝগড়া
-
কেন্দ্রের কাছে অবশেষে নতিস্বীকার! আপত্তিকর কনটেন্টে প্রশাসনিক ‘নজরদারি’তে সায় মেটার
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
নিবেদিত


