সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশ লেনদেন এখন প্রায় অতীত। অটো ভাড়া থেকে শপিং, রেস্তোরাঁর বিল পেমেন্ট-সবটাই হয় QR কোড স্ক্যান করে। কারণ একটাই, এতে ঝক্কি অনেক কম। কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন। পেমেন্ট করতে গিয়ে দেখছেন, মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এড়াবেন এই সমস্যা।
বড় অঙ্ক শুধু নয়, বর্তমানে সামান্য পাঁচ-দশটাকাও লেনদেন করা হয় কিউআর কোড স্ক্যান করে। আর এখানেই লুকিয়ে বিপদ। সেই কারণেই বলা হচ্ছে, QR কোড স্ক্যান না করে, চেষ্টা করতে হবে মোবাইল নম্বর বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার। তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত। আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বত্র অনলাইন পেমেন্ট করেন, চেষ্টা করুন সেখানে কম টাকা টাকা রাখতে। সর্বোচ্চ ৫ হাজার টাকা। ফলে সতর্কতা সত্ত্বেও কোনওভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না।
এখানেই শেষ নয়, যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনও লিংক পাঠান। তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন। প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকম বানান ভুল থাকে। ফলত, অপরিচিত কারও পাঠানো লিংকে পেমেন্ট করার আগেই একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার