সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই যত দূর চোখ যায় শুধু লোক আর লোক। ভিড়ের একটা সমস্যা হল, অনেকক্ষেত্রেই ফোন বা ওয়ালেট ভ্যানিশ হয়ে যায়। ধরুন, আপনার সঙ্গে ঘটল এমনটাই। কী করবেন? যদি আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে জেনে রাখুন কোন ফিচার ব্যবহারে মোবাইল খোয়া গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত সমস্ত নথি।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বিশেষ লক ফিচার এনেছে গুগল। থাকছে তিনপ্রকার লক সিস্টেম। থেফট ডিটেকশন লক, অফলাইন ডিভাইস লক, রিমোট লক। ভাবছেন তো কী এই থেফট ডিটেকশন লক? জানা গিয়েছে, ধরুন রাস্তা থেকে কেউ আপনার ফোন ছিনতাই করল। থেফট ডিটেকশন লক অন থাকলে কেড়ে নেওয়ার সময় ফোনের যে মুভমেন্ট হবে তাতেই হবে কেল্লাফতে। মুহূর্তে লক হয়ে যাবে ফোনটি।
আরেকটি ফিচার হল, অফলাইন ডিভাইস লক। কেউ ফোন চুরি করে যদি ইন্টারনেট বন্ধের চেষ্টা করেন তখনই অফ হয়ে যাবে এই ফিচার। আর রিমোট লক ফিচার হল ফোন নম্বর ব্যবহার করে ফোন লকের পদ্ধতি। যদি আপনি ফোন খোয়া যাওয়ার পর Find My Device ফিচারটির সুবিধা না পান সেক্ষেত্রে কাজে লাগে এই রিমোট লক ফিচার।
সর্বশেষ খবর
-
‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন প্রধানমন্ত্রীর বাঙালি উপদেষ্টার ছেলে
-
বদলে যাচ্ছে চেনা বিশ্ব মানচিত্র! আফ্রিকা হবে বড়, ছোট হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপ
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা
-
প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে