Advertisement
Advertisement
West Bengal Assembly Election

চারদিনে ৭০ লক্ষ নথি দেখা সম্ভব! প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর কমিশন বলল, ‘কাজ চলছে’

সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ সামনে আসার পর থেকেই দফায় দফায় মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। এমনকী আজ সোমবারই একটি বৈঠক হয়।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:২৫

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:২৫

options
link
চারদিনে ৭০ লক্ষ নথি দেখা সম্ভব! প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর কমিশন বলল, ‘কাজ চলছে’ zoom
মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।

প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে এসআইআরের (West Bengal SIR) চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার কাজ শুরু করলেন হাই কোর্ট নিযুক্ত বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে হাই কোর্ট নিযুক্ত বিচারকরা ভোটারদের তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি খতিয়ে দেখে তা নিষ্পত্তি করবেন। তবে আজ সোমবার এই প্রক্রিয়ার শুরুতেই ওটিপি-সহ বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। যদিও তা অনেকটাই মিটিয়ে ফেলা হয়েছে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। এদিকে সুপ্রিম নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। হাতে সময় মাত্র চারদিন! এই অবস্থায় প্রায় ৭০ লক্ষ মানুষের তথ্য যাচাই কীভাবে করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে নির্বাচন কমিশনকে প্রতিদিন এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতির রিপোর্ট হাই কোর্টে দিতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতির। 

সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ সামনে আসার পর থেকেই দফায় দফায় মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। এমনকী আজ সোমবারও একটি বৈঠক হয়। যেখানে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্যসচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। জানা যায়, সেই বৈঠকেই বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে নথি যাচাই করে সিদ্ধান্ত নেবেন। আবেদন গ্রহণ এবং বাতিল কীভাবে সেই পদ্ধতি ব্যাখ্যা করা হয়। কেন বাতিল তাও জানানো যাবে। শুধু তাই নয়, কী কাজ হয়েছে এবং কোন নিয়ম মেনে আগামিদিনে এগোতে হবে, তা নিয়েও একটি সুস্পষ্ট নির্দেশিকা এদিনের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে বলে খবর।

Advertisement

হাই কোর্ট সূত্রে জানা যাচ্ছে, এদিন বৈঠকে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত নির্দেশিকার বাইরে কোনও পদক্ষেপ করা যাবে না। এদিনের বৈঠকে নথি যাচাইয়ের ক্ষেত্রে যে পোর্টাল কমিশন তৈরি করেছে তাও দেখানো হয়। শুধু তাই নয়, পুরো প্রক্রিয়া কীভাবে হবে এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় কমিশন।

সিইও দপ্তর জানাচ্ছে, পোর্টালে কীভাবে নথি আপলোড, যাচাই ও মুছে ফেলা হবে-সেই সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখানো হয়। এছাড়া বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে নথি পরীক্ষা করবেন, সিদ্ধান্ত নেবেন, আবেদন গ্রহণ বা বাতিল হলে তার কারণ কীভাবে জানাবেন সবটাই এদিন হাই কোর্ট নিযুক্ত আধিকারিকদের দেখানো হয়। কমিশনের দাবি, পুরো প্রক্রিয়ায় প্রশাসনিক এবং আইনের দিকগুলি মাথায় রেখেই এগনো হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.