স্টাফ রিপোর্টার: বারবার সময় দেওয়া হয়েছে। তারপরও অনেক স্কুল একাদশ-দ্বাদশের সেমেস্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পোর্টালে তোলেনি। শুক্রবার থেকে আরও ৭দিন স্কুলগুলিকে সময় দেওয়া হল। এর মধ্যে প্র্যাকটিকালের নম্বর পোর্টালে না তুললে স্কুলগুলিকে জরিমানা দিতে হবে।
এদিন কড়া বার্তা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “গত বছর ডিসেম্বর থেকে এই নিয়ে তিনবার পোর্টাল খোলা হল। ডিসেম্বরের পর জানুয়ারিতেও পোর্টাল খোলা হয়েছিল। কিন্তু তাতেও অনেক স্কুল নম্বর যুক্ত করেনি। সাত দিনের মধ্যে যদি কোনও স্কুল জমা না দেয়, তা হলে জরিমানা দিতেই হবে।”
প্রসঙ্গত, প্র্যাকটিক্যালের নম্বর তোলার জন্য গতবছর ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একবার খোলা হয়েছিল পোর্টাল। জানুয়ারি মাসেও ফের ১০-১৫ দিনের জন্য খোলা হয়েছিল। কিন্তু তাতেও বহু স্কুল নম্বর নথিভুক্ত করেনি। এমনও হয়েছে, অনেকের ভুল নম্বর নথিভুক্ত করেছে। ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নম্বর যুক্ত করা, ভুল সংশোধন করার সুযোগ পাবে স্কুলগুলি। যদি এরপরও কোনও স্কুল বাকি থেকে যায় তা হলে পরীক্ষার্থী পিছু এক হাজার টাকা জরিমানা দিতে হবে। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আগে সেমেস্টার পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছিল। অনেক ছাত্রছাত্রী অসুবিধার মধ্যে পড়বে বলে স্কুলগুলিকে জানায়। সব দিক বিবেচনা করে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?