সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরস উৎসবের জন্য যাত্রীস্বার্থে মালবাহী যানবাহন চলাচল বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতুতে। ডিসেম্বরের ১ তারিখ সন্ধ্যা থেকে ২ তারিখ সকাল পর্যন্ত ভারী গাড়ির ক্ষেত্রে যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে। সঙ্গে খিদিরপুর রোড-সহ কয়েকটি রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিদ্যাসাগর সেতু ছাড়াও বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তাগুলোতে মূলত ভারী যান চলাচল বন্ধ থাকছে। তবে উরস উৎসবে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করতে করা যাবে। এতএব, পুরোপুরি বন্ধ থাকবে না দ্বিতীয় হুগলি সেতু। আরও স্পষ্ট করে বললে হেস্টিংস এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ যানচলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন থাকবে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি