নব্যেন্দু হাজরা: ফের শহরে মেট্রো বিভ্রাট। শুক্রবার বেলা পৌনে ১ টা থেকে ডাউন লাইনে আংশিকভাবে বন্ধ মেট্রো পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। ৩০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, শুক্রবার বেলা পৌনে ১ টা নাগাদ দমদমগামী একটি মেট্রো আটকে পড়ে রবীন্দ্র সরোবরে। সূত্রের খবর, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণে থমকে যায় রেকটি। তড়িঘড়ি মেট্রোর তরফে রেকটিকে ফাঁকা করে দেওয়া হয়। বিকল্প পদ্ধতি ব্যবহার করে সেটিকে নিয়ে যাওয়া হয় উত্তম কুমার স্টেশনে। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ডাউন লাইনে দীর্ঘক্ষণ আংশিকভাবে ব্যহত হয় পরিষেবা। প্রতি স্টেশনে বাড়তে থাকে ভিড় ও যাত্রীদের ক্ষোভ। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে কর্তৃপক্ষ। প্রায় ৩০ মিনিট পর স্বাভাবিক হয় ডাউন লাইনে মেট্রো চলাচল।
[আরও পড়ুন: ‘হিন্দুদের অস্তিত্ব সংকট’, বাংলার ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি বিজেপি সাংসদের]
প্রসঙ্গত, কলকাতার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ যাতায়াত করেন পাতালপথে। কিন্তু প্রায়ই মেট্রোয় বিভ্রাট দেখা দেয়। যার ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। এদিনের যান্ত্রিক ত্রুটি নিয়ে এক যাত্রী বলেন, “ডাউন লাইনে গোলযোগের কারণে আপ লাইনেও মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটছে। ট্রেন ধীরে চলছে। বিভিন্ন স্টেশনে ট্রেন পর পর দাঁড়িয়ে। ফলে স্টেশনে স্টেশনেও ভিড় বাড়তে থাকে। এভাবে যাতায়াত করা রীতিমতো দায় হয়ে দাঁড়িয়েছে।”
[আরও পড়ুন: ধর্মঘট উঠলেও বাজারে অমিল আলু, কবে কমবে দাম?]
সর্বশেষ খবর
-
নাবালককে যৌন হেনস্তার দায়ে বিশ্বকাপ থেকে বাদ, রহস্যজনকভাবে মৃত সেই ডাচ রেফারি
-
‘মোজতবা ৯০ শতাংশ শেষ’, ইরানে মার্কিন হামলার পরই বিস্ফোরক ট্রাম্প, মৃত্যুর মুখে সুপ্রিম লিডার!
-
বিশ্বকাপে গ্রুপের বেড়া টপকাতে ব্যর্থ, হাল ফেরাতে ২০১০-এর নায়ককে কোচ করল দু’বারের চ্যাম্পিয়ন দল
-
ফাইভ-সিক্স পর্যন্ত পড়া শওকত কীভাবে এমএ? তদন্ত চেয়ে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় ববি
-
যে কোনও সময় গ্রেপ্তারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে এবার কলকাতা হাই কোর্টে অনুব্রত