অর্ণব আইচ: প্রেসিডেন্সি জেল হাসপাতাল থেকে ভারচুয়ালি ইডি আদালতে হাজিরা ‘কালীঘাটের কাকু’র। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে খোঁজখবর নেন বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৮ ডিসেম্বর সব অভিযুক্তের মতো তাঁকেও আদালতে হাজিরা দিতে হবে বলে জানান বিচারক।
সোমবার ভারচুয়ালি হাজিরা দেওয়ার সময় বিচারক ‘কালীঘাটের কাকু’র কী শারীরিক সমস্যা হচ্ছে, সেই খোঁজখবর নেন। জবাবে তিনি জানান, সম্প্রতি পায়ের শিরায় অস্ত্রোপচার হয়। আর তারপর থেকেই তাঁর দাঁড়ালে পা কাঁপছে। তার ফলে হাঁটতে সমস্যা হয়। বুক ধড়ফড়ের সমস্যাও দেখা দিয়েছে। দিনকয়েক আগে ডায়েরিয়া হওয়ার কথাও জানান ‘কালীঘাটের কাকু’। জেল হাসপাতালের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সর্বোচ্চ আদালতের নির্দেশের পর নিয়োগ মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইডিকে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচার ভবন। সে প্রসঙ্গ এদিন ভারচুয়াল শুনানিতে উঠে আসে। বিচারক জানান, আগামী ১৮ ডিসেম্বর, পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীলদের মতো নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযুক্তদের মতো তাঁকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে। সেদিন আদালতে সশরীরে হাজিরা দেবেন বলেই বিচারককে জানান ‘কালীঘাটের কাকু’। তিনি জানান, “শুয়ে শুয়ে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। আমি আন্তরিকভাবে যেতে চাই।” সুজয়কৃষ্ণ ভদ্রের আরোগ্য কামনা করেন বিচারক। এরপর ‘কালীঘাটের কাকু’র চিকিৎসকের সঙ্গেও কথা বলেন।
সর্বশেষ খবর
-
একফালি আঁচলে ঢাকা স্তন, ‘জিনাতের সাহসী ছবি দেখতে বোরখাই ভরসা’, স্বীকারোক্তি চাঙ্কি পাণ্ডের
-
লালু-ভুলুরা চেটেপুটে খাচ্ছে কুলফি! সারমেয়দের জন্য সুগার ফ্রি ডেজার্ট বানিয়ে ভাইরাল বিক্রেতা
-
নেপালের দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম, সহযোগিতার হাত বাড়াল ঠিকাদার সংগঠন
-
দ্রুত পাতলা হচ্ছে ভ্রু! হীনমন্যতা এড়াতে আজই কাজে লাগান এই ৫ ঘরোয়া সমাধান
-
আপে যোগ গ্যাংস্টার গুরপ্রীতের! ‘খুন করে রাজনীতিতে’, কেজরির দলকে তোপ সিধু মুসেওয়ালার বাবার