কৃষ্ণকুমার দাস: আন্দোলনের সময় বাংলাদেশে ভেঙেছে একের পর এক ভাস্কর্য। যা নিয়ে কম নিন্দা হয়নি। এবার খাস কলকাতা ভাঙা হল ভাষা শহিদের মূর্তি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বেলেঘাটা সিআইটি মোড়ে। অভিযোগ, তৃণমূল-সিপিএমের যৌথ হামলায় মূর্তি ভাঙা হয়েছে। প্রতিবাদে ধরনায় তৃণমূল।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নেমেছিল মহিলারা। অভিযোগ, এর নেপথ্যে ছিল সিপিএম, বিজেপির ইন্ধন। গোটা কলকাতা কার্যত ভেসেছিল জনজোয়ারে। প্রায় গোটা রাতই রাস্তায় ছিল আমজনতা। এর মাঝেই বেলেঘাটার সিআইটি মোড়ে ভাষা আন্দোলনের শহিদের মূর্তি ভাঙা হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: আর জি করে হামলার প্রতিবাদে অনশনে জুনিয়র চিকিৎসকরা, ১২ ঘণ্টা বনধ ডাকল SUCI]
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে তৃণমূল। ধরনা শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্থানীয় নেতৃত্ব এ প্রসঙ্গে বেলেঘাটা এলাকার প্রাক্তন কাউন্সিলর পবিত্র ঘোষ বলেন, “এই নোংরা, পৈশাচিক, রাত দখলকারী , ষড়যন্ত্রকারী আন্দোলকারীদের কঠিনতম শাস্তি চাই। সবাই গর্জে উঠুন।” তাঁদের অভিযোগ, সিপিএম-বিজেপি মিলে এই ঘটনা ঘটিয়েছে। প্রত্যেকের শাস্তি দাবি করেছে তারা।
[আরও পড়ুন: মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব, অভিযুক্তদের হদিশ পেতে পুলিশের ‘অস্ত্র’ সোশাল মিডিয়া]
সর্বশেষ খবর
-
ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর
-
সপ্তাহান্তে আরও বাড়বে দুর্যোগ নাকি বঙ্গে কমবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
-
বারাকপুর পর্যন্ত মেট্রোয় বাধা জলের পাইপলাইন! কীভাবে হবে কাজ? সার্ভের দায়িত্বে খড়গপুর আইআইটি
-
সরকারি চাকরি পেতে কেবল মা নয়, বাবাকেও খুন করেছেন জয়পুরের তরুণী! চাঞ্চল্য তদন্তে
-
থাকছে বাড়তি রেফারি! বিশ্বকাপের মাঝপথে ‘ভার’ ব্যবস্থায় বদল, নয়া সিদ্ধান্ত বিতর্কে জেরবার ফিফার