সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার জাল ওষুধ কাণ্ডে উত্তরপ্রদেশের যোগ! দুর্নীতির শিকড়ে পৌঁছতে এবার সিআইডির দ্বারস্থ হতে চলেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। তল্লাশিতে উদ্ধার হওয়া নথি তুলে দেওয়া হবে তদন্তকারী সংস্থার হাতে।
হাওড়ার এক বাসিন্দা সম্প্রতি অভিযোগ করেন, তিনি বাবার জন্য অনলাইনে হার্টের ওষুধ কিনেছিলেন। তা নাকি কাজ করছে না। এই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। এরপরই হাওড়ার আমতা থেকে উদ্ধার হয় জাল ওষুধ। উত্তর ২৪ পরগনার আগরপাড়া এবং নাগেরবাজারের একটি গোডাউনেও জাল ওষুধ মজুত করে রাখা হয়েছিল। সেখানে হানা দিয়েও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা ওষুধ বাজেয়াপ্ত করে। তা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে উঠে আসে, উত্তরপ্রদেশ থেকে বাংলায় আনা হচ্ছিল এই জাল ওষুধ।
এবার এই জাল ওষুধ চক্রের শিকড়ে পৌঁছতে সিআইডির দ্বারস্থ হতে চলেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসঙ্গত, এই জাল ওষুধ চক্রের বিষয়টি প্রকাশ্যে আসার পর একাধিক ওষুধ পরীক্ষা করা হয়। তা ল্য়াব টেস্টে ফেল করে বলেই খবর। তারপরই রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল যেন নির্দিষ্ট ওই ওষুধ পাঠানো হলে কিউ আর কোড স্ক্যান করে তবেই যেন তা জন সাধারণকে দেয়।
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!